করোনা আক্রান্ত পরিকল্পনা মন্ত্রীর মন পড়ে আছে সুনামগঞ্জে
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গত ৯ দিন ধরে করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন। সর্বশেষ গত রোববারও (১২ জুন) পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। এ নিয়ে ৯ দিনে চারবার পরীক্ষায় করোনা শনাক্ত হয় তার।
জানা গেছে, দ্রুত করোনামুক্ত হয়ে বন্যাদুর্গত এলাকায় যেতে চান মন্ত্রী। এ কারণে বার বার করোনা পরীক্ষা করা হয়। কিন্তু দুর্ভাগ্য বারবারই করোনা পজিটিভ আসছে।
পরিকল্পনামন্ত্রীর দপ্তর থেকে জানানো হয়, মন্ত্রীর মানসিক অবস্থা খুবই খারাপ। তিনি প্রতি বৃহস্পতিবার সুনামগঞ্জে যান। শুক্রবার রাতে সেখানে অবস্থান করেন। এরপর স্থানীয়দের নানা অভিযোগ শোনেন ও সমস্যা সমাধান করেন। প্রতি শনিবার রাতে ঢাকায় ফিরে রোববার অফিস করেন।
তবে বন্যায় বিপর্যস্ত সুনামগঞ্জের মানুষের পাশে যেতে পারছেন না মন্ত্রী। বাধা হয়ে দাঁড়িয়েছে করোনা।
এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, প্রথম দফায় করোনা থেকে সুস্থ হওয়ার পর তিন ডোজ টিকা গ্রহণ করেছি। এখন দ্বিতীয়বার করোনা ধরা পড়েছে। তবে জটিল কোনো উপসর্গ নেই। চিকিৎসকের পরামর্শে বাসায় বিশ্রামে আছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে যাবো। তবে বর্তমানে আমার এলাকায় মানুষের পাশে থাকাটা জরুরি। কিন্তু করোনা আমাকে বেঁধে রেখেছে, ঘরবন্দি করে রেখেছে।
এর আগে গত ১৩ জুন দ্বিতীয়বার করোনা আক্রান্ত হন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বর্তমানে রাজধানীর হেয়ার রোডের সরকারি বাসভবনে অবস্থান করছেন তিনি।
সাদিক পলাশ / সাদিক পলাশ
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী