ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, নেত্রকোণা

বন্যা দুর্গত চার জেলায় জনশুমারির সময় বাড়লো


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৬-২০২২ রাত ৯:৫৫

বন্যা দুর্গত চার জেলায় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম আরো সাতদিন বাড়ানো হয়েছে। এর আগে সারাদেশে গত ১৫ জুন থেকে আজ (২১ জুন) সারাদেশে একযোগে শুরু হয় জনশুমারি ও গৃহগণনা কার্যক্রম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর সূত্র এ তথ্য জানা যায়। 

বিবিএস জানায়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলায় বন্যা শুরু হওয়ায় ব্যহত হয়েছে এই চার জেলার জনশুমারি কার্যক্রম। এজন্য বন্যাকবলিত এই চার জেলার সবাইকে জনশুমারিতে অন্তর্ভুক্ত করতে সময় বাড়ানো হলো। সুনামগঞ্জ, সিলেট, মৌলভিবাজার ও নেত্রকোণায় জনশুমারির মেয়াদ বৃদ্ধি করা হচ্ছে।

মেয়াদ বৃদ্ধি নিয়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিনের সভাপতিত্বে বিবিএস এর মহাপরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম , জনশুমারি ও গৃহগণনা ২০২২ প্রকল্পের পরিচালক দিলদার হোসেনসহ সংশ্লিষ্ট বৈঠক করছেন। এরপরেই এমন সিদ্ধান্ত নেয়া হয়।

জনশুমারির মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব ড. শাহনাজ আরেফিন বলেন, সিলেট ও সুনামগঞ্জের কিছু এলাকায় মানবিক বিপর্যয় চলছে। অনেক মানুষের ঘরে ভাত নেই না খেয়ে আছে। এসব মানুষের কাছে তথ্য চাওয়াটা অমানবিক হবে। জনশুমারির তারিখ পরিবর্তন নিয়ে জাতিসংঘ কি বলে। ইউএন প্রটোকল মেনেই সব করা হচ্ছে। বন্যার কারণে অনেক জায়গায় কাউন্ট করতে পারি নাই। সেজন্য বন্যা দুর্গত এলাকায় জনশুমারির মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।

সাদিক পলাশ / সাদিক পলাশ

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন