ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ইসি সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করবে না : সিইসি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২-৬-২০২২ সকাল ৯:৬

নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। মঙ্গলবার বিকেলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইভিএম নিয়ে আলোচনার দ্বিতীয় ধাপের বৈঠকে এ কথা বলেন তিনি।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমরা যারা কমিশনে আছি, তারা সরকারের আজ্ঞাবহ হয়ে কোনো কাজ করব না, সরকারও চাইবে না আমরা আজ্ঞাবহ হয়ে কাজ করি।

ইভিএম ও ব্যালটের প্রসঙ্গে টেনে সিইসি বলেন, ব্যালটে আমার নিজেরও অভিজ্ঞতা আছে কিভাবে ভোটকেন্দ্র দখল করে এক ঘণ্টায় দুই-তিনশ সিল মেরে ভরাট করেছে। আপনারা পাশে থেকেও তো ওটা বন্ধ করতে পারেননি। সেদিক থেকে ইভিএমে যদি কোনো দোষ-ত্রুটি থেকে থাকে, আমি ইভিএম বিশেষজ্ঞ না, তারপরও আমি এ পর্যন্ত যতটুকু ইভিএম দেখেছি ইতিবাচক দিকগুলো অনেক বেশি।

আগামী জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহার নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করছে নির্বাচন কমিশন। প্রথম দফায় ১০টি এবং দ্বিতীয় দফায় ৮টি দল ইসির ডাকে সাড়া দেয়। তবে আমন্ত্রণ উপেক্ষা করেছে বিএনপি এবং তার তিন শরিক এবং ধর্মভিত্তিক আরো একটি দল।

জামান / জামান

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন