পূর্বানুমতি ছাড়া গণমাধ্যমে কথা বলতে পারবেন না এনবিআরকর্মীরা
পূর্বানুমতি ছাড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা-কর্মচারীরা গণমাধ্যমের সঙ্গে কথা বলতে পারবেন না। এমনকি কোনো টকশোতে অংশ নেয়া, নিবন্ধ বা মতামতও লিখতে পারবেন না। রাজস্ব বোর্ডের দ্বিতীয় সচিব স্নিগ্ধা বিশ্বাস স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা দেয়া হয়েছে।
এতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত কিছুসংখ্যক কর্মকর্তা-কর্মচারী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পূর্বানুমোদন ব্যতিরেকে প্রকৃত দায়িত্ব পালনের ক্ষেত্র ছাড়া বিভিন্ন বিষয়ে বেতার ও টেলিভিশনের সংবাদ, টকশো, আলোচনা অনুষ্ঠান, পত্র-পত্রিকা, অনলাইন মাধ্যমে বক্তব্য, মতামত, নিবন্ধ বা পত্র প্রকাশ করছেন। সরকারের নীতি-নির্ধারণী অনেক বিষয়েও বক্তব্য বা মতামত দিচ্ছেন, যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর বিধি-২২-এর পরিপন্থী।
এতে আরো বলা হয়, সরকারি কর্মচারী (আচরণ) ১৯৭৯-এর বিধিমালার ২২ মোতাবেক ‘সরকারি কর্মচারী বিভাগীয় প্রধানের পূর্বানুমোদন ব্যতিরেকে বা প্রকৃত দায়িত্ব পালনের ক্ষেত্র ব্যতিরেকে বেতার কিংবা টেলিভিশন সম্প্রচারে অংশগ্রহণ করতে অথবা কোনো সংবাদপত্র বা সাময়িকীতে নিজ নামে অথবা বেনামে অথবা অন্যের নামে কোনো নিবন্ধ বা পত্র লিখিতে পারবেন না।
আদেশে আরো বলা হয়, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯ সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীর জন্য অবশ্য পালনীয়। এমতাবস্থায়, উক্ত বিধিমালার বিধি ২২-সহ সকল বিধান যথাযথভাবে পালনের জন্য সংশ্লিষ্ট সবাইকে আদেশক্রমে নির্দেশ প্রদান করা হলো।
জামান / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী