অর্থনীতি সচল রেখে দ্রব্যমূল্য সহনীয় রাখার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী
করোনা মহমারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিতে সবাইকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা চেষ্টা করেছি অর্থনীতির চাকা সচল রেখে দ্রব্যমূল্য সহনীয় রাখতে। এই সময়ে আমাদের সাশ্রয়ী হতে হবে, অপচয় বন্ধ করতে হবে। বুধবার (২২ জুন) বেলা ১১টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, চলমান করোনা মহামারী এবং রাশিয়া-ইউক্রেন সংঘাত গোটা বিশ্বকেই একটি অস্বস্তিকর অবস্থার মুখোমুখি করেছে। সরবরাহ চেইন ভেঙে পড়েছে। খাদ্যশস্যের উৎপাদন এবং পরিবহন ব্যাহত হচ্ছে। জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি পেয়েছে পরিবহন ভাড়া। ফলে বিভিন্ন পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে।
সংবাদ সম্মেলনে পদ্মা সেতু উদ্বোধন ও সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে কথা বলেন সরকারপ্রধান। বন্যা পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি বন্যাপরবর্তী প্রাদুর্ভাব মোকাবেলায় পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেন, বন্যার পর কৃষকরা যেন কৃষিকাজ করতে পারেন, সেজন্য বীজ এবং সারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রাকৃতিক দুর্যোগের পর যেন মানুষের ক্ষতি না হয় সে বিষয়েও উদ্যোগ নেয়া হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকার আন্তরিকভাবে কাজ করছে বলেও জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ২৫ জুন বহুল কাঙ্ক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন হবে। এ সেতু বাংলাদেশের গর্ব ও অহংকার। ২০০৯ সালে আওয়ামী লীগ সরকার এসে পদ্মা সেতু নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়।
তিনি বলেন, হাজার হাজার মানুষের শ্রমে আজ পদ্মা সেতু হয়েছে। বাংলাদেশ ছাড়াও চীন, ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, জামার্নিসহ আরোও অনেক দেশ পদ্মা সেতু নির্মাণের সঙ্গে যুক্ত ছিল।
সরকারপ্রধান আরো বলেন, নানা ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে পদ্মা সেতু হয়েছে। এজন্য আমি বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাতে চাই। কারণ, তারা আমার পাশে ছিল। তাদের সহযোগিতার জন্য আজ পদ্মা সেতু মাথা উঁচু করে দাঁড়িয়েছে।
এ সময় প্রধানমন্ত্রী জানান, পদ্মা সেতু নির্মাণে গুনগতমানে কোনো আপস করা হয়নি।
জামান / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী