মুনিয়া মুনের কণ্ঠে ‘লোকে বলে পাগল’
মুখে কথা ফোটার আগেই গানের সঙ্গে সখ্য মুনিয়া মুনের। পরিবারের সবাই গান করতেন। তাদের মুখে শুনে সেই গান মুখস্থ করে গুনগুন করতেন তিনি। অবাক হতো সবাই। দাদুর অনুপ্রেরণাতে গানের তালিম নেন ওস্তাদ মতিন-উর-রহমানের কাছে। অল্প ক'দিনের মধ্যেই আশপাশের মানুষের কাছে মুনিয়া মুন হয়ে ওঠেন পরিচিত মুখ।
২০১২ সালে চ্যানেল আই ‘সেরাকণ্ঠ’ প্রতিযোগিতায় অংশ নেন তিনি। সুরেলা কণ্ঠে শ্রোতা ও বিচারকদের মুগ্ধ করে পরিচিতিও পান। এবার ঈদে আসছে তার নতুন গান ‘লোকে বলে পাগল’। এটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন ইথুন বাবু।
মুনিয়া মুন বলেন, ‘অসাধারণ একটি গান হয়েছে। আশা করি আমার অন্য গানের মত এটিও শ্রোতাদের ভালো লাগবে।’
ইথুন বাবু জানান, ‘মুনিয়া মুন অনেক ভালো গায়। আমি ওর গায়কীর ভক্ত। ওর জন্য দোয়া থাকবে। এই গানটিও দারুণ গেয়েছে।’
উল্লেখ্য, মুনিয়া মুনের গাওয়া উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে-‘জীবন মানে যন্ত্রণা’, ‘মনের জমিন’, ‘দৃষ্টি দেখে’, ‘তোর মনেতে ছিল দয়াল’, ‘ভবের বাড়ি’ ইত্যাদি।
এমএসএম / এমএসএম
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে