ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

খুব শিগগিরই নোবেল পুরস্কার পাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা : স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২৩-৬-২০২২ সকাল ৮:১৮

প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব শিগগিরই নোবেল পুরস্কার পাবেন, দেশের জনগণ সেই দিনটার অপেক্ষায় রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল বুধবার (২২ জুন) বিকেলে জয়পুরহাট সার্কিট হাউজ মাঠে সন্ত্রাস, জঙ্গি ও মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই আশার কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আগামী ২৫ তারিখে আমাদের অহংকার পদ্মা সেতু উদ্বোধন করতে যাচ্ছেন। বাংলাদেশ যে পারে, পদ্মা সেতু আমাদের সেই সামর্থ্যের কথা প্রমাণ করে। অনেক বাধা আর ষড়যন্ত্র অতিক্রম করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা স্বপ্নের পদ্মা সেতু নির্মাণ করতে সক্ষম হয়েছি। সেইসঙ্গে ঢাকায় মেট্রোরেল, চট্টগ্রাম বৃহৎ টানেল, কক্সবাজার আন্তর্জাতিক এয়ারপোর্ট হতে যাচ্ছে, এসব কিছুই বাংলাদেশের অর্জন। এসব প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের কারণে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চেয়েছেন নারীর ক্ষমতায়ন ঘটলেই দেশ এগিয়ে যাবে। তারা পুরুষের পাশাপাশি সমান তালে এগিয়ে যাচ্ছেন বলে দেশ এগিয়ে যাচ্ছে। ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নও পূরণ হয়েছে প্রধানমন্ত্রীর জন্য। তার নেতৃত্বে আমাদের অর্জন বিশ্ব আজ স্বীকার করেছে। সে কারণে প্রধানমন্ত্রী নোবেল পুরস্কার পেতে পারেন বলে আমরা আশা করতেই পারি।

সমাবেশ শেষে পুলিশের সার্বিক ব্যবস্থাপনায় ১০০ মাদক কারবারিকে স্বাভাবিক জীবনে প্রত্যাবর্তন ও অবৈধ কিডনি পাচার চক্রের প্রতারণার ফাঁদে পড়া ১৫ কিডনিদাতাকে আর্থিক সহায়তা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, যারা অসহায় মানুষদের প্রতারণার ফাঁদে ফেলে তাদের শরীরের মূল্যবান অঙ্গ কিডনি কেড়ে নিচ্ছে, সেই চক্র যত বড়ই ক্ষমতাবান হোক তাদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা করা হবে।

এর আগে দুপুরে সদর উপজেলার চক বরকত পুলিশ ফাঁড়ির নবনির্মিত ভবনের উদ্বোধন ও শহীদ পুলিশ সুপার নজমুল হক পুলিশ লাইন হাইস্কুলের নামকরণ করেন প্রধান অতিথি।

রাজশাহী রেঞ্জ ডিআইজি মো. আব্দুল বাতেনের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু। এতে জেলা প্রশাসক শরীফুল ইসলাম, পুলিশ সুপার মাছুম আহমেদ ভূঞাসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জামান / জামান

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে