ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণে সিলেট গেলেন ফখরুল-টুকু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩-৬-২০২২ দুপুর ১০:৫

সি‌লে‌টের সা‌র্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও বন্যার্তদের মা‌ঝে ত্রাণ বিতরণ করতে সিলেটের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ কমিটির আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু। আজ বৃহস্পতিবার (২৩ জুন) সকালে বিএন‌পির এই দুই কেন্দ্রীয় নেতা ঢাকা থেকে সড়কপথে রওনা দি‌য়ে‌ছেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

শায়রুল ক‌বির জানান, বিএনপি মহাসচিব এবং স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সিলেট মহানগরীর ১০ নম্বর ওয়ার্ডের বন্যাকবলিত এলাকা পরিদর্শন করবেন। এরপর তারা জেলার জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের গর্দনা এলাকার খাজার মোকাম উচ্চ বিদ্যালয়ের আশ্রয় কেন্দ্রে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করবেন। 

ত্রাণ বিতরণ ও বন্যা প‌রি‌স্থি‌তি পর্য‌বেক্ষ‌ণে বিএন‌পির কেন্দ্রীয় এই দুই নেতার সি‌লেট সফর উপল‌ক্ষে সার্বক্ষ‌ণিক তা‌দের স‌ঙ্গে থাক‌বেন বিএন‌পির সি‌লেট জেলার সাধারণ সম্পাদক অ্যাড‌ভো‌কেট এমরান আহমদ চৌধুরী এবং সি‌লেট বিএন‌পির নেতাকর্মীরা। 

জামান / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন