আরো ১৩১৯ জনের করোনা শনাক্ত, মৃত্যু ১
দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী ধারার মধ্যে গত এক দিনে ১ হাজার ৩১৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এ সময় মৃত্যু হয়েছে আরো একজনের। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার (২৩ জুন) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ৯ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করে ১ হাজার ৩১৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।
তাতে ১৩ ফেব্রুয়ারির পর প্রথমবারের মত দৈনিক শনাক্তের হার ১৪ দশমিক ৩২ শতাংশে পৌঁছেছে। আগের দিন এই হার ছিল ১৩ দশমিক ৩০ শতাংশ।করোনাভাইরাসের ওমিক্রন ধরনের দাপট কমে আসার পর শনাক্তের হার ১ শতাংশের নিচে ছিল বেশ কিছু দিন। দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা দশের নিচেও নেমেছিল। মাঝে ২০ দিন কোভিডে কারও মৃত্যু হয়নি।
কিন্তু জুন মাসের শুরু থেকে আবারও সংক্রমণ বাড়ছে প্রতিদিন। গত চারদিন ধরে মৃত্যুর খাতাও আর শূন্য থাকছে না।নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৬০ হাজার ৫২৮ জন। তাদের মধ্যে ২৯ হাজার ১৩১ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনাভাইরাস।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন আরও ১২৭ জন কোভিড রোগী। তাদের নিয়ে ১৯ লাখ ৬ হাজার ২৩২ জন সেরে উঠলেন।
এমএসএম / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী