ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

পদ্মা সেতু এলাকায় নৌ চলাচলে বিধিনিষেধ আরোপ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৬-২০২২ সকাল ৭:৪১

উদ্বোধনের অপেক্ষায় রয়েছে পদ্মা সেতু। আগামীকাল শনিবার (২৫ জুন) উদ্বোধন উপলক্ষে দুই পাড়ে এখন সাজ সাজ রব। উদ্বোধন অনুষ্ঠান ঘিরে আশপাশের এলাকায় নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। এর অংশ হিসেবে পদ্মা সেতু এলাকার নৌপথে নৌযান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বিশেষ নৌ সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে।

এতে জানানো হয়, পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান সফল ও নিরাপদভাবে সম্পাদনে সেতুসংলগ্ন সব নৌপথে শুক্রবার (২৪ জুন) সন্ধ্যা ৬টা থেকে শনিবার (২৫ জুন) সন্ধ্যা ৬টা পর্যন্ত লঞ্চ ও স্পিডবোট ছাড়া অন্যান্য নৌযান চলাচল বন্ধ থাকবে। এছাড়া সেতু উদ্বোধনের দিন সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত বন্ধ থাকবে সব ধরনের নৌযান।

তবে অনুষ্ঠান বাস্তবায়ন কাজে ব্যবহারের উদ্দেশ্যে অনুমোদিত নৌযান এ বিধিনিষেধের আওতামুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিআইডব্লিউটিএ।

জামান / জামান

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন