ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

২১ ঘণ্টায় টরেন্টো যাবে বিমান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৬-২০২২ সকাল ৯:৪৫

বহুল প্রতীক্ষিত ঢাকা-টরেন্টো-ঢাকা রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইটের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। ২৬ জুলাই রাতে ঢাকা থেকে কানাডার টরেন্টোর উদ্দেশ্যে রওনা হবে ফ্লাইটটি। গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) এ দিনক্ষণ চূড়ান্ত করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ২৮ জুন ফ্লাইটটি চালুর কথা ছিল। টরেন্টো রুটের ফ্লাইটের সঙ্গে সংশ্লিষ্ট একজন দায়িত্বশীল কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-টরেন্টো ফ্লাইটটি (বিজি৩০৫/৩০৬) আগামী ২৬ জুলাই বাংলাদেশ সময় রাত ৩টা ৩০ মিনিটে (২৭ জুলাই) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে উড়াল দেবে টরন্টোর পথে।

তিনি আরো জানান, উড্ডয়নের ৮ ঘণ্টা ৩০ মিনিট পর তেল নেয়ার জন্য (রিফুয়েলিং) তুরস্কের ইস্তাম্বুলে অবতরণ করবে ফ্লাইটটি। এক ঘণ্টা বিরতি শেষে ইস্তাম্বুল থেকে রওনা দিয়ে ১০ ঘণ্টা ৫৫ মিনিট উড়ে টরেন্টো পৌঁছবে ফ্লাইটটি।

ওই কর্মকর্তা জানান, একই দিনে বিকেলে টরোন্টো থেকে ঢাকার উদ্দেশে রওনা হবে বিমান। যাত্রাবিরতি ছাড়াই একটানা ১৬ ঘণ্টা উড়ে ফ্লাইটটি দেশে ফিরবে। শিগগিরই এ রুটের টিকেট বিক্রি শুরু করবে বিমান। ঢাকা-টরেন্টো রুটে বিমানের সর্বাধুনিক প্রযুক্তির ব্র্যান্ড নিউ বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজ ব্যবহার করা হবে।

গত ২৬ মার্চ রাতে ঢাকা থেকে টরেন্টো রুটে প্রথমবারের মতো পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করে বিমান। প্রায় ১৯ ঘণ্টা উড়ে ফ্লাইটটি টরেন্টো পৌঁছে। ৩০ মার্চ দুপুরে ‘প্রুভেন ফ্লাইট’ নাম দিয়ে টরেন্টো থেকে ১৬ ঘণ্টা উড়ে ফ্লাইটটি ঢাকায় নামে।

জামান / জামান

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন