ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঈদযাত্রা : বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৬-২০২২ দুপুর ১০:৫৭

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাস কোম্পানিগুলো। টিকিট বিক্রির প্রথম দিন অগ্রিম টিকিট কাটতে আসা যাত্রীদের খুব একটা ভিড় লক্ষ্য করা যায়নি বাস কাউন্টারগুলোতে। তবে পরিবহন সংশ্লিষ্টরা বলছেন, যাত্রীদের মধ্যে ৭ জুলাইয়ের টিকিটের চাহিদা বেশি। 

আজ শুক্রবার (২৪ জুন) সকাল থেকে একযোগে গাবতলী ও কল্যাণপুরের বিভিন্ন কোম্পানির বাস কাউন্টার থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। কিন্তু কাউন্টারে যাত্রীদের টিকিটের জন্য লম্বা লাইনে অপেক্ষা করে থাকতে দেখা যায়নি। ফলে টিকিট কাটতে আসা যাত্রীরা ঝামেলা ছাড়াই টিকিট কেটে চলে যেতে পারছেন। 

গাবতলীতে বিভিন্ন বাসের অগ্রিম টিকিট কাউন্টার ঘুরে দেখা যায়, পূর্ব ঘোষণা থাকলেও অনেক যাত্রী অভিযোগ করছেন, আজ অগ্রিম টিকিট দেয়া হবে সেটা তারা জানতেন না। তাছাড়া চাহিদা অনুযায়ী টিকিট না পাওয়ারও অভিযোগ ছিল যাত্রীদের। কোনো কাউন্টারে টিকিটপ্রত্যাশীদের দীর্ঘ লাইন দেখা যায়নি।

এক যাত্রী জানান, সকালের দিকে মানুষের কিছুটা ভিড় ছিল। বেলা বাড়ার সঙ্গে তা একেবারেই কমে গেছে। রংপুরের টিকিট পেয়েছি ৭ তারিখের। কিন্তু বাসের সামনের দিকের কোনো সিটি খালি নেই, কাউন্টার থেকে বলা হচ্ছে পেছনে লাইনের সিট আছে। বাধ্য হয়ে তা কিনতে হয়েছে। আমাদের চাহিদা অনুযায়ী সিট ও টিকিট পাওয়া অনেক কঠিন।

আরেক যাত্রী জানান, ঢাকা থেকে নীলফামারী যাওয়ার জন্য অগ্রিম টিকিট কাটার জন্য এসেছি। আমার ৪টা টিকিট দরকার ৭ জুলাইয়ের। কিন্তু আমাকে বলা হয়েছে ৭ তারিখের কোনো টিকিট নেই। অন্যান্য দিনের টিকিট আছে। কিন্তু টিকিট ছাড়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই ৭ তারিখের টিকিট কিভাবে শেষ হয়ে যায়। এখন টিকিট বিক্রি করবে না, পরে ঠিকই বেশি দামে টিকিট পাওয়া যাবে।

সার্বিক বিষয়ে হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশারফ হোসেন জানান, অগ্রিম টিকিট বিক্রির চাপ নেই। যারাই টিকিট কাটতে আসছেন সবারই টিকিটের চাহিদা ৭ তারিখ রাতের। ৭ তারিখ রাতে প্রতিটি গন্তব্যে হয়তো ৪টা করে গাড়ি যাবে। তাহলে সবাইকে তো আমরা ৭ তারিখ রাতের টিকিট দিতে পারব না। এছাড়া অন্যান্য দিনের কোনো টিকিট বিক্রি হচ্ছে না। তাছাড়া বন্যা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি; সব মিলিয়ে মানুষের বাড়ি যাওয়ার প্রতি আগ্রহও কম।

ঈদে সড়কের অবস্থার বিষয়ে তিনি জানান, ঈদের আগে রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না। এবার কোরবানির ঈদে গরুর ট্রাক আসবে, আবার যাত্রী নিয়ে বাসও যাবে। সেক্ষেত্রে যানজট হওয়ার সম্ভাবনা আরো বেশি। ফলে স্বাভাবিক রুটিন অনুযায়ী গাড়ি চলবে। বিশেষ কোনো ট্রিপ চালানোর এখনো চিন্তা-ভাবনা করছি না আমরা। পরিস্থিতি ও চাহিদা বিবেচনা করে আমরা দেখব বাড়তি ট্রিপ চালানো যায় কি-না।

জামান / জামান

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন