ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

যে কারণে বাঁকা পদ্মা সেতু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৬-২০২২ দুপুর ৪:২৯

পদ্মা বহুমুখী সেতুর মোট দৈর্ঘ্য ৬ দশমিক ১৫ কিলোমিটার। মুন্সীগঞ্জের মাওয়া থেকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে বাঁকা হয়ে বয়ে গেছে বাংলাদেশের দীর্ঘতম এ সেতু। অনেকের ধারণা, সেতুটি বাঁকা না হয়ে সোজা হলে এর দৈর্ঘ্য আরো কম হতো। কমত প্রকল্পের ব্যয়। তাহলে সোজা না করে বাঁকা কেন করা হলো?

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানায়, অনেকেই ভাবতে পারেন, কেবল সৌন্দর্য রক্ষার্থে পদ্মা সেতুকে বাঁকা করে বানানো হয়েছে। কিন্তু বিষয়টি এমন নয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, সেতুটি সোজাও হতে পারত। কিন্তু প্রকল্প সংশ্লিষ্টরা ইচ্ছা করেই বাঁকা করে নকশা করেছেন। এমনটা করার প্রধান কারণ দুর্ঘটনার ঝুঁকি কমানো।

বাঁকা হওয়া প্রসঙ্গে পদ্মা বহুমুখী সেতু নির্মাণ প্রকল্পের পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, ইচ্ছা করেই সেতুটি বাঁকা করে নির্মিত হয়েছে। সেতু সোজা হলে চালকের ঝিমুনি আসতে পারে, অনেক চালক হয়তো স্টিয়ারিং ছেড়ে দিয়ে চালাতে পারেন। বাঁকা করার ফলে চালক কিন্তু সাবধানে ড্রাইভ করবেন। এছাড়া সেতু বাঁকা হলে দেখতেও ভালো লাগে। মূলত সৌন্দর্য ও নিরাপত্তার কারণেই পদ্মা সেতু বাঁকাভাবে নির্মিত।

এর আগে বিষয়টির ব্যাখ্যা দিয়েছিলেন প্রয়াত বরেণ্য প্রকৌশলী অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী। পদ্মা সেতু প্রকল্পের আন্তর্জাতিক বিশেষজ্ঞ প্যানেলের প্রধান ছিলেন এই বিশেষজ্ঞ।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘যদি আমরা আকাশ থেকে দেখি তাহলে বোঝা যায়, সেতুটি ডাবল কার্ভড। অর্থাৎ ডানে-বাঁয়ে দুবার সামান্য বাঁকানো। এমনটা শুধু পদ্মা সেতুর বেলায় করা হয়নি। যুক্তরাষ্ট্র, চীন কিংবা জাপানে লম্বা লম্বা মহাসড়কও এভাবে বাঁকিয়ে তৈরি করা হয়েছে।’

এর ব্যাখ্যায় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরী বলেছিলেন, এটি মূলত করা হয় চালকদের কথা চিন্তা করে। একদম সোজা সেতু হলে চালকরা সেতুতে উঠে একঘেঁয়েমিতায় ভোগেন। ক্লান্তি ও জড়তায় ড্রাইভিং থেকে মনোযোগ হারিয়ে ফেলেন। অনেকের তো স্টিয়ারিং একইভাবে ধরে রাখার কারণে ঝিমুনি আসে। এতে দুর্ঘটনার আশঙ্কা বাড়ে। কিন্তু একটু বাঁকানো হলে চালকদের এ বিষয়ে সতর্ক থাকতে হয়। এর মাধ্যমে তাদের মাথা সচল থাকে শতভাগ। এড়ানো যায় বড় ধরনের দুর্ঘটনা।

এমএসএম / জামান

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন