ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

ভারতে মুক্তি পেল জয়ার ‘ঝরা পালক’


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪-৬-২০২২ বিকাল ৫:১৬

ভারতের পশ্চিমবঙ্গে শুক্রবার (২৪ জুন) মুক্তি পেয়েছে কবি জীবনানন্দ দাশের জীবনের গল্প নিয়ে চলচ্চিত্র ‘ঝরা পালক’। যেখানে কবি চরিত্রে অভিনয় করছেন কলকাতার রাজনীতিক-অভিনেতা ব্রাত্য বসু।

তার স্ত্রীর চরিত্রে রয়েছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।জানা যায়, সিনেমায় জয়া আহসানকে দেখা যাবে লাবণ্য প্রভা দাশের চরিত্রে। এটি পরিচালনা করছেন সায়ন্তন মুখোপাধ্যায়।  

সিনেমাটিতে নিজের চরিত্রের প্রসঙ্গে জয়া বলেন, ‘আমার চরিত্রে অভিনয় করার অনেক জায়গা। লাবণ্য প্রভা দাশের চরিত্রে অভিনয় এবং জীবনানন্দ দাশের বায়োপিক, এ কারণেই রাজি হওয়া। ’ 

জয়া এখন দেশে রয়েছেন; যে কোনো সময় ওপারে উড়াল দেবেন। মঙ্গলবার অংশ নিয়েছেন এফডিসিতে ধারণকৃত ঈদের জন্য নির্মিত মাছরাঙার রান্নাবিষয়ক  সেলিব্রেটি শো ‘রান্না কোনো ব্যাপারই না’। ১০ পর্বের এই অনুষ্ঠানের মধ্যে জয়ার পর্বটি প্রচার হবে চানরাতে। সামনে তার আরো কয়েকটি সিনেমা মুক্তি পাবে।

এমএসএম / এমএসএম

কাঠমান্ডুর মঞ্চে নেপালি নাটকের নির্দেশনায় মামুনুর রশীদ

জন্মদিনে রণবীরকে কোলে তুলে আদর স্ত্রী আলিয়ার

ইরফান-সাদিয়ার এই হাল কেন?

শুভশ্রীর পর ইধিকার সঙ্গে দেবের ভরপুর রোম্যান্স!

সালমানের অসমাপ্ত সিনেমাগুলো বিনা পারিশ্রমিকে করতে চেয়েছিলেন আমিন খান

১ অক্টোবর ২০২৬ ২৮ বছরে চ্যানেল আই পর্দাজুড়ে বর্ণাঢ্য আয়োজন

৩৩ কোটি রুপির ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

এক সঙ্গে ফিরছেন অমিতাভ-মাধুরী

কাশফুলের কোমল স্পর্শে পূজা চেরী

চোখে পানি এসে পড়েছিল

ইসরায়েলি হয়েও কেন নেতানিয়াহুর বিরুদ্ধে সিনেমা, কারণ জানালেন নির্মাতা

ছিলেন নাপিত, ‘সেরা নাচিয়ে’ হয়ে জিতে নিলেন ১৫ লাখ রুপি