ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

বাংলাদেশের উন্নয়নযাত্রায় পদ্মা সেতু দৃষ্টান্ত : পা‌কিস্তান


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪-৬-২০২২ বিকাল ৫:৩৫

পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে, বাংলাদেশের উন্নয়নযাত্রায় সেতুটির উদ্বোধন একটি দৃষ্টান্ত। শুক্রবার (২৪ জুন) বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা‌কে পদ্মা সেতুর উদ্বোধন নি‌য়ে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেছেন, পদ্মা বহুমুখী সেতু প্রকল্পের কাজ সমাপ্তিতে আমি বাংলাদেশের সরকারপ্রধান এবং দেশটির জনগণকে পাকিস্তানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

শেহবাজ বলেন, ভ্রাতৃপ্রতিম বাংলাদেশের উন্নয়নযাত্রায় সেতুটির উদ্বোধন একটি দৃষ্টান্ত। এটি বাংলাদেশকে অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই ও স্থায়ী উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, যেটা প্রধানমন্ত্রীর দৃঢ় সংকল্পের একটি প্রমাণ।

অভিনন্দন বার্তায় বাংলাদেশের সরকারপ্রধানের সুস্বাস্থ্য কামনা করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তিনি লিখেছেন, আমি সরকারপ্রধানের সুস্বাস্থ্য কামনা করছি, সেই সঙ্গে বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের দীর্ঘস্থায়ী উন্নতি ও সমৃদ্ধির জন্য আমি পাকিস্তানের পক্ষ থেকে আমার ব্যক্তিগত অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।

বাংলাদেশের নিজস্ব অর্থায়নে বহুল প্রতীক্ষিত পদ্মা সেতুর উদ্বোধন হ‌তে যাচ্ছে আগামীকাল শনিবার (২৫ জুন)। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সেতুর উদ্বোধন করবেন।

এমএসএম / জামান

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন