পদ্মা সেতু উদ্বোধন, বাংলাদেশকে ভারতের অভিনন্দন
পদ্মা সেতু নির্মাণ সফলভাবে শেষ করায় বাংলাদেশের জনগণ ও সরকারকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছে ভারতের জনগণ ও সরকার। পদ্মা সেতু উদ্বোধনের প্রাক্কালে শুক্রবার (২৪ জুন) রাতে ঢাকায় ভারতীয় হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
ভারতীয় হাইকমিশন জানায়, বহুল প্রতীক্ষিত এই প্রকল্পের সমাপ্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী সিদ্ধান্ত এবং দূরদর্শী নেতৃত্বের সাক্ষ্য। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যখন এই একাই এই প্রকল্প নিয়ে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল তখন ভারত জোরালো সমর্থন দিয়েছিল। পদ্মা সেতু নির্মাণ সফলভাবে শেষ হওয়ার ফলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত ও তার প্রতি ভারতের দৃঢ় প্রত্যয় সঠিক প্রমাণিত হয়েছে।
ভারতীয় হাইকমিশন জানায়, পদ্মা সেতু কেবল বাংলাদেশের ভেতর সংযোগ উন্নত করতে সাহায্য করবে না, এটি ভারত এবং আমাদের অভিন্ন উপ-অঞ্চলকে সংযুক্ত করার জন্য লজিস্টিক এবং ব্যবসার জন্য প্রয়োজনীয় প্রেরণাও দেবে। এই সেতুটি বৃহত্তর দ্বিপাক্ষিক ও উপ-আঞ্চলিক সংযোগ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
ভারতীয় হাইকমিশন আরো জানায়, বাংলাদেশের স্বাধীনতার ৫০তম বার্ষিকীতে তাৎপর্যপূর্ণ পদ্মা সেতু উদ্বোধনের উপলক্ষে ভারতের জনগণ আবারও বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে অভিনন্দন জানায়।
উল্লেখ্য, ২০১৫ সালে ভারত বাংলাদেশকে ২০ কোটি মার্কিন ডলার মঞ্জুরি সহায়তা দিয়েছিল। বাংলাদেশ সরকার সেই সহায়তা পদ্মা সেতুতে কাজে লাগানোর ঘোষণা দিয়েছিল।
জামান / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী