ঢাকা রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

তৃণা সাহার চুরির অভিযোগ বিরুদ্ধে!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৭-৫-২০২১ দুপুর ১:২৬

জনৈক নেটাগরিকের দাবি, তৃণা সাহা চুরি করেছেন। প্রমাণ হিসেবে ফেসবুকে দু’টি ছবিও পোস্ট করেছেন তিনি। কিন্ত নেট-পাড়ার একাধিক সদস্য সে কথা মানতে নারাজ। সিংহভাগ নেটাগরিকই তৃণার পক্ষে আওয়াজ তুলেছেন। কিন্তু কী চুরি করেছেন তৃণা সাহা? নেট-পাড়ায় কেন এমন অভিযোগ উঠল তার বিরুদ্ধে?

তৃণার বিরুদ্ধে সেই নেটাগরিকের অভিযোগ, নেটমাধ্যমে ছবির সঙ্গে যে লেখা দেওয়া হয়, সেই মন্তব্য চুরি করেছেন অভিনেত্রী। তার ছবির উপরের লেখার সঙ্গে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের একটি ছবির উপরের লেখা প্রায় মিলে গিয়েছে। তবে তৃণার ছবির উপরের লেখায় বাড়তি দু’টি শব্দ রয়েছে। তাই নেটাগরিকদের একাংশের মত, তৃণা চুরি করেননি। তারা জানালেন, বর্তমানে ‘গুগল’ থেকে লেখা নিয়ে সবাই নিজের ছবির সঙ্গে জুড়ে দেয়। সেটা কোনও অপরাধ নয়।

মন্তব্য বিভাগে সিংহভাগ নেটাগরিকই তৃণার পক্ষে মন্তব্য করেছেন। কেউ বলেছেন, ‘সবাই ক্যাপশন গুগল থেকে এনে দেয়, তৃণার দোষ কী’? আবার কেউ বলেছেন, ‘এখানে চুরির কি আছে? অনেক কবি বা লেখকদের লেখা আমরা নিয়ে থাকি। কত জন কবির নাম উল্লেখ করেন’? কারওর কারওর মতে, ছবির উপরের লেখায় রচনাস্বত্ব আইন নেই। একজন লিখেছেন, ‘আসলে দুজনেই গুগল থেকে টুকেছেন’।

আগেও তৃণা বহু বার সমালোচনায় জড়িয়েছেন। কখনও ‘খড়কুটো’ ধারাবাহিকে লাভ জিহাদ প্রসঙ্গ টেনে এনে তাকে কটাক্ষ করা হয়েছে। আবার কখনও সমস্ত ধারাবাহিকেই তাঁর স্বামীর পেশা বৈজ্ঞানিক হিসাবে দেখানোর জন্যও তাঁকে নিয়ে সমালোচনা শিকার হতে হয়েছে।

কিন্তু কটাক্ষের শিকার হয়েও তৃণা সে সব তোয়াক্কা করেন না। তার অভিনয় ক্ষমতা দিয়েই সব কটূক্তির জবাব দিতে চান তিনি। সে ভাবেই দর্শকের ভালবাসা অর্জন করেছেন অভিনেত্রী।

প্রীতি / জামান

এখন কেমন আছেন? জানালেন তানিয়া বৃষ্টি

ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে