আগামীকাল দেশে ফিরছেন রওশন এরশাদ
থাইল্যান্ডে চিকিৎসা শেষে দেশে ফিরছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির পৃষ্ঠপোষক রওশন এরশাদ। ব্যাংককস্থ বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা শেষে আগামীকাল সোমবার (২৭ জুন) দেশে ফিরবেন তিনি। বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে জানানো হয়, বিরোধীদলীয় নেতা স্থানীয় সময় সোমবার সকাল ১০টা ৩৫ মিনিটে থাই এয়ারওয়েজের ‘টিজি-৩২১’ বিমানযোগে থাইল্যান্ডের ব্যাংককস্থ সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দর হতে রওনা হয়ে দুপুর ১২টা ১০ মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এ সময় বিরোধীদলীয় নেতার দীর্ঘ চিকিৎসাকালে তার সাথে অবস্থানকারী পুত্র রাহ্গীর আল মাহি (সাদ) এরশাদ ও পুত্রবধূ মাহিমা এরশাদ উপস্থিত থাকবেন।
এরপর জাতীয় সংসদের বাজেট অধিবেশন শেষে তিনি আগামী ৪ জুলাই রুটিন চেক আপের লক্ষ্যে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জামান / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন