আইন সংশোধন করে বিশ্ববিদ্যালয় ভর্তিতে ডোপ টেস্ট বাধ্যতামূলক হচ্ছে
বিশ্ববিদ্যালয়গুলোর আইন সংশোধন করে শিক্ষার্থী ভর্তির সময় ডোপ টেস্ট (মাদক গ্রহণ করেন কি-না, সে পরীক্ষা) বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রোববার (২৬ জুন) সচিবালয়ে ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২২’ উপলক্ষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
সরকারি চাকরিজীবী ও বিশ্ববিদ্যালয়ছাত্রদের ডোপ টেস্টের কথা বলা হচ্ছে, এ বিষয়ে অগ্রগতি কতদূর- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলেছিলেন, এর আগেই আমরা পুলিশের ডোপ টেস্ট শুরু করে দিয়েছিলাম। এরপর আমরা প্রধানমন্ত্রীর কাছে একটি প্রস্তাব দিয়েছিলাম- চাকরিতে যারা নিয়োগ পাবেন তাদের ডোপ টেস্ট করা হবে। সিভিল সার্জন যেসব পরীক্ষা করেন, সেখানে ডোপ টেস্টও করবে। সেটাও আমাদের কাছে চলে আসছে, করা হচ্ছে। এটা ব্যাপকভাবে করতে অবকাঠামো উন্নয়ন করতে হবে। সেই প্রচেষ্টা আমরা শুরু করেছি।
মন্ত্রী আরো বলেন, বিশ্ববিদ্যালয়ে আইন তৈরি করা হচ্ছে। আইনে এটা থাকবে, আইন অনুযায়ী তাদের ডোপ টেস্ট করা হবে। তাদের ভর্তির সময় মেডিকেল টেস্ট করা হবে। ওই টেস্টের মধ্যে এই ডোপ টেস্ট থাকবে।
এমএসএম / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী