ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

দূরপাল্লার লঞ্চ চলাচলে অনুমতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭-৫-২০২১ দুপুর ১:৪৯

দুদিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার (২৭ মে) থেকে দেশের অভ্যন্তরীণ রুটে দুই ইঞ্জিনের দূরপাল্লার লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে সরকার। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ উপকূল থেকে ভারতে চলে যাওয়ায় এ অনুমতি দেয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ এর উপ-পরিচালক মিজানুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ের কারণে এখনও দুই নম্বর নৌ সতর্ক সংকেত বহাল রেখেছে আবহাওয়া অফিস। তবে কর্তৃপক্ষ আজ বেলা সাড়ে ১১টা থেকে দুই ইঞ্জিন বিশিষ্ট নৌযানকে সতর্কতার সঙ্গে চলাচলের অনুমতি দিয়েছে।

রাজধানীর সদরঘাটে খোঁজ নিয়ে জানা গেছে, দূরপাল্লার লঞ্চ চলাচলের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্ধারিত কাউন্টার ছাড়াও লঞ্চ থেকে টিকেট দেওয়া হচ্ছে। তবে হঠাৎ এ ঘোষণা আসায় যাত্রী সংখ্যা নেহাতই কম বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

উল্লেখ্য, মহামারী করোনাভাইরাসের কারণে সাত সপ্তাহ যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ থাকার পর গত সোমবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে আবার চলাচল শুরু হয়েছিল। বঙ্গোপসাগরে ঝড়ের আভাসে মঙ্গলবারই তা বন্ধ করে দিতে হয়েছিল।

প্রীতি / জামান

মোবাইলে প্রশ্নের ছবি তুলে পাঠানোর চেষ্টা, পরীক্ষার্থীর কারাদণ্ড

আইএমএফ-বিশ্বব্যাংকের নীতির বিরুদ্ধে ৩৬ সংগঠনের মানববন্ধন

দর্শনা সীমান্ত দিয়ে ভারত থেকে এলো ১৮ রেলকোচ

যুক্তরাষ্ট্রে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ পেলেন ড. ইউনূস

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ১৮১

​শারদীয় দুর্গোৎসবে সারথী চৌধুরীর কণ্ঠে রিলিজ হলো চমৎকার গান ‘এসো মা দুর্গা’

প্রশ্নফাঁস চক্রে সরকারি দপ্তরের কর্মচারীরা, উদ্ধার ৪৮ পাতার ব্যাংক চেক

হাম উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২১০

কদমতলীতে মদপানে যুবকের মৃত্যু

ডেঙ্গুর ভ্যাকসিন আনতে উদ্যোগ নেওয়া হবে

সৌদির চার গন্তব্যে ২৪ অক্টোবর পর্যন্ত ইন্ডিগোর ফ্লাইট বাতিল

শারদীয় দুর্গাপূজার ষষ্ঠী আজ

প্রশিক্ষণের মাধ্যমে বিদেশে লোকবল পাঠানো হবে: প্রবাসীকল্যাণমন্ত্রী