ইভিএম যাচাইয়ে আওয়ামী লীগের সঙ্গে ইসির বৈঠক আজ
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) যাচাই-বাছাইয়ে শেষ ধাপে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগসহ ১৩টি নিবন্ধিত দলের সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার (২৮ জুন) নির্বাচন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিটি দলের চার সদস্যের প্রতিনিধির সঙ্গে বৈঠক করবে কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন কমিশন।
দলগুলো হলো- আওয়ামী লীগ, বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশের সাম্যবাদী দল-এমএল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), গণতন্ত্রী পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (বাংলাদেশ ন্যাপ), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট।
ইতোমধ্যে ২৬টি নিবন্ধিত দলকে ইভিএম যাচাইয়ে আমন্ত্রণ জানানো হলেও বিএনপিসহ আটটি দল ইসির আমন্ত্রণে সাড়া দেয়নি। গত ১৯ জুন জাতীয় পার্টিসহ (জাপা) ১৩টি দলের সঙ্গে বৈঠক থাকলেও ৩টি দল অনুপস্থিত ছিল। এরপর গত ২১ জুন বিএনপিসহ আরো ১৩টি দলকে আমন্ত্রণ জানানো হলে ৫টি দল আসেনি।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় পরিসরে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের আগে রাজনৈতিক দলের দ্বারস্থ হয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইভিএম ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্তের আগে ইতোমধ্যে প্রযুক্তিবিদদের জনমত যাচাই করেছে ইসি। এরই ধারাবাহিকতায় ইসির নিবন্ধিত ৩৯ রাজনৈতিক দলকে ‘ইভিএম যাচাই’-এর আমন্ত্রণ জানিয়ে চিঠি দেয় সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
জামান / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী