কড়াকড়ি আরোপে পদ্মা সেতুতে কমেছে যান চলাচল
মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের পাশাপাশি পদ্মা সেতু পারাপারে বেশকিছু বিধিনিষেধ আরোপ করায় সেতু পার হওয়া যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। মঙ্গলবার (২৮ জুন) সকাল থেকে পদ্মা সেতুর মাওয়া প্রান্তে টোলপ্লাজায অনেকটাই যানবাহনশূন্য দেখা যায়। মোটরসাইকেল ছাড়াও ছোট যানবাহন এবং বাসের সংখ্যাও ছিল খুবই কম।
জানা গেছে, পদ্মা সেতুতে দুর্ঘটনার পর থেকে সেতু কর্তৃপক্ষ, পুলিশ, সেনাবাহিনী ও জেলা ম্যাজিস্ট্রেটের কার্যক্রম জোরদার এবং কঠোর হয়েছে। টোল প্লাজার অদূরে কিছুসংখ্যক মোটরসাইকেল থাকলেও তাদের পিকআপভ্যানে করে মোটরসাইকেল নিয়ে পাড়ি দিতে হচ্ছে সেতু।
বাংলাদেশ সেতু বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তোফাজ্জল হোসেন জানান, পদ্মা সেতু দিয়ে মোটরসাইকেল পারাপারে নিষেধাজ্ঞার কারণে টোলপ্লাজায় এলাকায় যানবাহনের সংখ্যা খুবই কম। তবে অন্যান্য যানবাহন পদ্মা সেতু দিয়ে পাড়ি দিতে পারছে।
সূত্র জানায়, পদ্মা সেতু চালুর দ্বিতীয় দিনে পার হওয়া যানবাহনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। সোমবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত ৮ ঘণ্টায় মোট ৪ হাজার ৪৬৮টি যানবাহন পদ্মা সেতু পার হয়েছে। রোববার একই সময়ে মোট ১৫ হাজার ২০০টি যানবাহন সেতু পার হয়েছিল।
সোমবার (২৭ জুন) ৮ ঘণ্টায় পদ্মা সেতুতে টোল আদায় হয়েছে ৫৮ লাখ ৫১ হাজার ৯০০ টাকা আর রোববার (২৬ জুন) একই সময়ে টোল আদায় হয়েছিল ৮২ লাখ ১৯ হাজার টাকা।
সেতুতে শৃঙ্খলা নিশ্চিত করতে সেনাবাহিনীকে টহল দিতে দেখা গেছে। সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধের পাশাপাশি হেঁটেও কাউকে উঠতে দেয়া হচ্ছে না। কেউ যেন অনিয়ম না করে সেজন্য নিয়মিত টহল দিচ্ছে সেনাবাহিনী।
যান চলাচল শুরুর তৃতীয় দিনে অনেকটাই চাপশূন্য পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া টোল প্লাজা। মোটরসাইকেল চলাচল বন্ধের নির্দেশনা বাস্তবায়নে কড়াকড়ি অবস্থানে কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
জামান / জামান
রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে
একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা
কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়
পাঁচ মাস পর পুনর্গঠিত দুদক, চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা
তারা ‘ফ্যাসিস্টের দালাল সাংবাদিক’ হিসেবে কারাগারে আছে: তথ্যমন্ত্রী
চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
মহাসড়কে শিগগিরই নামানো হচ্ছে অত্যাধুনিক ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন
পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত, জানা গেল কারণ
সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী