ফিশ পাকোড়া তৈরির রেসিপি
পাকোড়া সাধারণত আমরা সবজি দিয়েই তৈরি করে খাই। কিন্তু এটি চাইলে তৈরি করতে পারেন মাংস কিংবা মাছ দিয়েও। ভাবছেন মাছের কাঁটার কী হবে? এখানে নিতে হবে মাছের মাংসল অংশ, যেখানে কাঁটা নেই। উপরের চামড়াও বাদ দিতে হবে। এক্ষেত্রে ভেটকি, শোল, পাঙ্গাস, কর্ড, পোয়া, কিং ফিশ ইত্যাদি মাছ বেছে নিতে পারেন।
চলুন জেনে নেয়া যাক ফিশ পাকোড়া তৈরির রেসিপি-
তৈরি করতে যা লাগবে : ফিশ ফিলেট (টুকরো করে কাটা)- ৩০০ গ্রাম, লবণ- স্বাদমতো, হলুদ- সামান্য, মরিচ গুঁড়া- ১ চা চামচ, আদা ও রসুন বাটা- ১/২ চা চামচ।
বেসনের গোলা তৈরিতে যা লাগবে : ডিম- ছোট ১টি, টক দই- ১/৪ কাপ, লবণ- সামান্য, বেসন- ১/৩ কাপ, চালের গুঁড়া- ২ টেবিল চামচ, লবণ- ১/৩ চা চামচ, জিরা- ১/৪ চা চামচ, তেল- ভাজার জন্য, চাট মশলা ও লেবুর রস- পরিবেশনের জন্য।
যেভাবে তৈরি করবেন : টুকরো করে কাটা ভেটকি মাছের ফিলেটের সঙ্গে লেবুর রস, লবণ, হলুদ ও আদা-রসুনবাটা দিয়ে ভালো করে মেখে ২০ মিনিট রেখে দিন। এবার একটি বাটিতে ডিম, লবণ ও টকদই দিয়ে ভালো করে ফেটে নিন। এরপর তাতে বেসন, চালের গুঁড়া ও জিরা দিয়ে ভালো করে মিশিয়ে গোলা তৈরি করে নিন। এবার মাছের টুকরাগুলো গোলায় ডুবিয়ে ডুবো তেলে মচমচে করে করে ভেজে নিন।
জামান / জামান
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন
গর্ভাবস্থায় কাঁচা পেঁপে খাওয়া যাবে?