বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে প্রথম স্থান অধিকার করে পুরস্কার পেল ঢাকা ওয়াসা
মঙ্গলবার ২৮ জুন) দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (Annual Performance Agreement:2020-2021) বাস্তবায়নে প্রথম স্থান অধিকার করে পুরস্কার পেল ঢাকা ওয়াসা। ঢাকা ওয়াসার ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও প্রকৌশলী তাকসিম এ খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মো. তাজুল ইসলামের কাছ থেকে পুরস্কারের স্মারক ও সনদ গ্রহণ করেন। স্থানীয় সরকার বিভাগে সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগের অধীন মোট ২০টি সংস্থা/প্রতিষ্ঠানের মধ্যে ১০০ নম্বরের বিপরীতে ৯৮.৫০ নম্বর পেয়ে ঢাকা ওয়াসা এ সাফল্য অর্জন করে। এজন্য ঢাকা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক মহান আল্লাহ্’র কাছে শুকরিয়া জানান। পাশাপাশি ঢাকা ওয়াসা’র সকল কর্মকর্তা/কর্মচারীদের নিরলস কর্ম সম্পাদনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। ঢাকা ওয়াসা’র সাফল্যের জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ঢাকা ওয়াসা’র পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বস্তুতঃ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র প্রত্যক্ষ দিক নির্দেশনায় ‘ঘুরে দাঁড়াও ঢাকা ওয়াসা’ কর্মসূচীর মাধ্যমে বিগত ১০ (দশ) বছরে ঢাকা ওয়াসা এ সাফল্য অর্জন করেছে। ঢাকা ওয়াসা রাজধানীবাসির পানির চাহিদার উদ্বৃত্ত পানি উৎপাদনের সক্ষমতা অর্জন করেছে। ঢাকা ওয়াসা পানি সরবরাহের ক্ষেত্রে সমগ্র দক্ষিণ এশিয়ার মধ্যে আজ ‘রোল মডেল’। মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী জনাব মোঃ তাজুল ইসলাম, এম. পি ঢাকা ওয়াসা’র সমূদয় কর্মকান্ড সঠিক নির্দেশনা ও সহযোগিতা দিয়ে ঢাকা ওয়াসা’র কাজে গতি এনেছেন। এজন্য ঢাকা ওয়াসা’র ব্যবস্থাপনা পরিচালক মাননীয় মন্ত্রী মহোদয়কে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের মেয়রসহ বিভিন্ন সংস্থা/প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী