ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ২৯-৬-২০২২ বিকাল ৬:১৫

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত ‘মানব পাচার রোধে সচেতনতা বৃদ্ধি ও করণীয়’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার (২৯ জুন) বেলা ১১টা থেকে শুরু হয়ে দিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে কর্মশালাটি হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক।

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মো. রশিদুল ইসলাম শেখের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এএফএম আবদুল মঈন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির এবং ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান। এছাড়া কী-নোট স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি মোছা. শেহেলা পারভীন। 

উপাচার্য  অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন তার বক্তব্যে বলেন, মানবসম্পদ পাচার একটি বৈশ্বিক সমস্যা। বিভিন্ন কারণে মানবসম্পদ পাচার ঘটে থাকে, যার দুর্ভোগ পোহাতে হয় গরিব ও দুস্থ জনগণকে। এরমধ্যে একটি উল্লেখযোগ্য গোষ্ঠী হচ্ছে মহিলা ও শিশু। বাংলাদেশে এই সমস্যা সমাধানের জন্য বাংলাদেশ পুলিশসহ অন্যান্য সংস্থা যেমন মিডিয়া, এনজিও ইত্যাদি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোর এই সমস্যা কমানো বা দূর করার জন্য একটি বিশেষ দায়িত্ব রয়েছে। তাই মানব পাচার রোধে আয়োজিত এই ধরনের সেমিনার আমাদের জ্ঞান বৃদ্ধিসহ মানব পাচার রোধে বিভিন্ন ধরনের কৌশল নির্ধারণে সহায়তা করবে বলে আমার বিশ্বাস।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী