ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সরকারের ভিতরের স্টেল ফ্রেম হচ্ছে আমলাতন্ত্র : ড. শামসুল আলম


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৬-২০২২ দুপুর ১:৩৪
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, সরকারের সাফল্য নির্ভর করে আমলাদের কর্মতৎপরতার ওপর। কেননা, সরকারের ভেতরের স্টিল ফ্রেম হচ্ছে আমালাতন্ত্র। দেয়ালের ভেতরে যেমন লোহার ফ্রেম থাকে, তেমনি সরকারের ভেতরের লোহার কাঠামো হচ্ছে আমলারা। তবে তাদের পরিচালিত করে রাজনৈতিক শক্তি। রাজনৈতিক শক্তি যেমন চায় সেভাবে তারা কাজ করে। ঘোড়ার সওয়ারের মতো রাজনীতিবিদরা আমলাদের পরিচালিত করেন।
 
২০২১-২২ অর্থবছরের শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে পরিকল্পনা বিভাগ।
 
ড. শামসুল আলম আরো বলেন, এসিআর পদ্ধতিতে অনেক সমস্যা আছে। এপিএ পদ্ধতি অনেক ভালো। ফাইল ধরে রাখার একটা নিয়ম আছে। কিন্তু সেটা মানা হয় কি-না সেটি বড় কথা।
 
শুদ্ধাচার পুরস্কার যারা পেলেন : জাতীয় বেতল স্কেল ২ থেকে ১০ পর্যন্ত কর্মকর্তাদের মধ্যে শিল্প ও শক্তিশালী বিভাগের প্রধান ও অতিরিক্ত সচিব নজিবুর রহমান। গ্রেড ১০-১৬ এর কর্মকর্তাদের মধ্যে পরিকল্পনা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা নাজমুল ইসলাম এবং ১৭-২০ গ্রেডের কর্মকর্তাদের মধ্যে সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) অফিস সহকারী বেগম জুয়েলা শেখ। অফিস প্রধান হিসেবে শুদ্ধাচার পুরস্কার পেয়েছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআ্ইডিএস) মহাপরিচালক ড. বিনায়ক সেন। 
 
সভাপতির বক্তব্যে পরিকল্পনা সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী বলেন, এপিএর মাধ্যমে নিজেকে নিজেই মূল্যায়ন করা যায়। যেসব কর্মকর্তা সঠিক সময়ে অফিসে এসেছেন, সহকর্মীদের সঙ্গে ভাল আচরণ করেছেন। কর্মতৎপরতা ভাল ছিল। মূল্যায়ন করে তাদের পুরুস্কার দেওয়া হচ্ছে।

এমএসএম / জামান

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন