প্রত্যাশা ও বাস্তবতার টানাপোড়েনে দীপিকা
বলিউডের এই সময়ের অন্যতম সফল নায়িকা দীপিকা পাড়ুকোন। অথচ তিনি নাকি এখন রয়েছেন প্রত্যাশা ও বাস্তবতার টানাপোড়েনে। অভিনেত্রীর সম্প্রতি দেয়া ইনস্টাগ্রাম পোস্ট অন্তত সে কথাই বলছে। সেখানে দুটি ছবি পোস্ট করেছেন দীপিকা। প্রথমটিতে ফ্লোর-ম্যাটের উপর আর্চ (এক ধরনের শরীরচর্চা) করছেন নায়িকা।
ছবির ক্যাপশনে দীপিকা লিখেছেন, ‘এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটি’। অর্থাৎ, প্রত্যাশা বনাম বাস্তবতা। প্রত্যাশা না হয় বোঝা গেল, কিন্তু অভিনেত্রীর বাস্তবটি কী? তার জন্য দেখতে হবে দ্বিতীয় ছবিটি। সেখানে বালিশ আঁকড়ে ঘুমাচ্ছেন বলিউডের ‘মাস্তানি’।
এই ছবি দুটির অর্থ হচ্ছে, দীপিকা চান কাজ করতে, নিয়মিত শরীরচর্চা করতে। এটাই তার প্রত্যাশা। প্রথম ছবিতে ফ্লোর-ম্যাটের উপর আর্চ করে সে কথাই বোঝাচ্ছেন। কিন্তু বাস্তবতা হলো, করোনার তীব্র সংক্রমণের কারণে কাজ করতে পারছেন না নায়িকা। সে কথা বুঝিয়েছেন বালিশ আঁকড়ে ঘুমিয়ে।
দীপিকাকে শেষবার বড় পর্দায় দেখা গেছে গত বছরের জানুয়ারিতে ‘ছপাক’ সিনেমায়। এরপর দেড় বছর হয়ে গেল তার কোনো সিনেমা মুক্তি পায়নি। আগামীতে পরিচালক শকুন বাত্রার একটি সিনেমা রয়েছে দীপিকার হাতে। এছাড়া শাহরুখ খানের কামব্যাক সিনেমা ‘পাঠান’-এও তাকে দেখা যাবে।
প্রীতি / প্রীতি
ওটিটিতে আসছে ‘প্রেশার কুকার’, জানা গেল মুক্তির তারিখ
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে