ঢাকা থেকে সুনামগঞ্জে ত্রাণ পাঠাচ্ছেন পরিকল্পনামন্ত্রী
ঢাকা থেকে সুনামগঞ্জে নিজ নির্বাচনী এলাকায় বন্যাদুর্গতদের জন্য ত্রাণ পাঠাচ্ছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বন্যা শুরুর পর থেকে বেশ কয়েকবার নিজ নির্বাচনী এলাকার মানুষদের জন্য কয়েক দফায় ত্রাণ পাঠায়েছেন মন্ত্রী।
বন্যা শুরুর আগে থেকেই পরিকল্পনামন্ত্রী কোভিডে আক্রান্ত হয়েছিলেন। বর্তমানে দ্বিতীয় দফা করোনা থেকে সেরে উঠেছেন এম এ মান্নান। বৃহস্পতিবার (৩০ জুন) শেরে বাংলা নগরে নিজ দপ্তর থেকে ত্রাণের প্যাকেটিং করে রাতে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা করবে। মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকায় ত্রাণ যাওয়ার বিষয়টি জানিয়েছে একান্ত সচিব মো. হারুণ অর রশিদ।
মো. হারুণ অর রশিদ জানান, পরিকল্পনামন্ত্রী ঢাকায় বসেই সার্বক্ষণিকভাবে এলাকার খবর রাখছেন এবং জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ রেখে ত্রাণ কার্যক্রম তদারকি করছেন।
তিনি জানান, পরিকল্পনামন্ত্রী তার নির্বাচনী এলাকা জগন্নাথপুর ও শান্তিগঞ্জে বন্যাদুর্গতদের এই বিপদের মুহূর্তে পাশে থাকতে না পেরে মনোবেদনায় ভুগছেন। তবে তিনি দুর্যোগের শুরু থেকেই নিজ উদ্যোগে ও বিভিন্ন মাধ্যমে চাল, ডাল, চিড়া, তেল, লবণ, দিয়াশলাইসহ বিভিন্ন দ্রব্যাদি ত্রাণ সহায়তা অব্যাহত রেখেছেন।
পরিকল্পনামন্ত্রীর সহকারী ব্যক্তিগত সচিব মাসুম বিল্লাহ বলেন, পরিকল্পনামন্ত্রী তার এলাকায় বন্যাদুর্গতদের মাঝে যাওয়ার জন্য বার বার চেষ্টা করছেন। কিন্তু নানান প্রতিকূলতায় তা সম্ভব হচ্ছে না। তবে এলাকায় যেতে না পারায় পরিকল্পনামন্ত্রী ঢাকায় বসেই ত্রাণ কার্যক্রম তদারকি করছেন বলে জানান তিনি।
উল্লেখ্য, এম এ মান্নান সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য। এম এ মান্নান ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এই আসন থেকে প্রথম সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪ সালের নির্বাচনে তিনি দ্বিতীয়বার সংসদ সদস্য হন এবং তৃতীবার ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে পুনরায় নির্বাচিত হন। ২০১৮ সালে এমপি হওয়ার পর তিনি সরকারের পরিকল্পনামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পাওয়ার আগে তিনি সরকারের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
এমএসএম / জামান
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির