ঢাকা শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

বিএনপির রাজনীতি কথামালার আড়ালে বৈপরীত্যের প্রদর্শনী : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৬-২০২১ দুপুর ২:৮

বিএনপির রাজনীতি কথামালার আড়ালে বৈপরীত্যের প্রদর্শনী মাত্র বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নিজেদের ব্যর্থতা এবং জনবিচ্ছিন্নতা আড়াল করতে বিএনপি নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেও বলে মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার সকালে তাঁর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংকালে এসব কথা বলেন সেতুমন্ত্রী।

আওয়ামী একচ্ছত্র শাসনব্যবস্থা প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রকাঠামো পরিবর্তন করে দিচ্ছে, বিএনপি নেতাদের এমন অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা একেবারেই কল্পিত, মনগড়া ও মুখরোচক। এর সঙ্গে বাস্তবতার কোনো সম্পর্ক নেই।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি প্রতিদিন সরকারের বিরুদ্ধে কিছু না কিছু বলতেই হবে - এটি সেই ধারাবাহিকতারই অংশ।

রাষ্ট্র এবং সরকার চলে সুনির্দিষ্ট সাংবিধানিক কাঠামো ও বিধিবিধানের আওতায় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, গণতান্ত্রিক শাসনব্যবস্থায় বিরোধীদল অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশিজন।

তিনি আরও বলেন, বিএনপি মুখে রাষ্ট্রকাঠামো কিংবা গণতান্ত্রিক ব্যবস্থার কথা বললেও নিজেরাই নির্বাচন থেকে দূরে সরে যাচ্ছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রশ্ন রেখে বলেন, বিএনপি যদি নির্বাচনে না থাকে তাহলে গণতন্ত্র কিভাবে অর্থবহ হবে? উল্টো তারা গণতন্ত্রকে দুর্বল করতে নানামুখি ষড়যন্ত্রে লিপ্ত।

একদিকে রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট এবং দেশ-বিদেশে রাষ্ট্রবিরোধী অপপ্রচার অব্যাহত রাখা, অন্যদিকে রাষ্ট্র কাঠামোর শক্তিশালীকরণের কথা বলা বিএনপির দ্বিচারিতা ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বলেন, শক্তিশালী রাষ্ট্রকাঠামোর প্রতি বিএনপির কমিটমেন্ট থাকলে তারা সরকারের বিরুদ্ধাচারণ করতে গিয়ে রাষ্ট্রের বিরুদ্ধাচারণ করতো না।

এর আগে সড়ক পরিবহনমন্ত্রী সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন।

এ সময় সেতুমন্ত্রী বলেন, বর্ষা চলমান তাই অত্যন্ত সচেতনভাবে সড়ক মহাসড়কে মনিটরিং জোরদার করতে হবে।

মন্ত্রী বলেন, সড়কের যেখানে ছোট-খাটো গর্ত হবে সেখানে সাথে সাথে মেরামত করতে হবে, পাশাপাশি নতুন পাশ হওয়া প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের দাপ্তরিক পরিকল্পনা ও প্রস্তুতিমূলক কাজগুলো এ সময়ে এগিয়ে নিতে হবে।

লকডাউন যদি শিথিল হয় এবং দূরপাল্লার বাস যদি চলে তাহলে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে

পশুবাহী যানবাহন চলাচলের জন্য সকল প্রস্তুতি নিয়ে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন আওয়ামী লীগের এই নেতা।

আবারও বিআরটিসিকে লাভের ধারায় ফিরিয়ে আনতে সংশ্লিষ্টের নির্দেশনা দিয়ে ওবায়দুল কাদের বলেন, গাড়িগুলো যেন সবদিক থেকে স্মার্ট থাকে সেদিকেও বিশেষ নজর দিতে হবে।

ওবায়দুল কাদের শুদ্ধাচার পুরস্কার বিজয়ীদের অভিনন্দন জানিয়ে বলেন, নিজের কাজকে ভালোবেসেই কাজ করতে হবে। তিনি সবাইকে রুটিন ওয়ার্ক নয়, কাজকে ভালোবেসে কাজে মনোযোগী হওয়ার তাগিদ দেন।

প্রীতি / প্রীতি

১ মে পল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান

বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে : শফিকুর রহমান

প্রধানমন্ত্রী, ওই চেয়ারে আপনি বসেছেন ১৪শ শহীদের রক্ত পেরিয়ে : ইরান

বাংলাদেশ কংগ্রেসের চতুর্থ জাতীয় কাউন্সিল সকালে

বিএনপির সংরক্ষিত নারী আসনের ৩৬ জনের নাম ঘোষণা

দুপুরে জরুরি সংবাদ সম্মেলন করবে এনসিপি

বিরোধী দলের আন্দোলন: সতর্ক সরকার, প্রয়োজনে কঠোরও হতে পারে

আন্দোলন শুরু হয়ে গেছে : জামায়াত আমির

সংরক্ষিত নারী আসনে আজ থেকে মনোনয়ন ফরম বিক্রি করবে বিএনপি

এক দশক পর বিএনপির কাউন্সিল, ঢেলে সাজানো হবে সহযোগী সংগঠনগুলোও

বিভাজন নয়, ভালোবাসার সমাজ গড়তে হবে: মির্জা ফখরুল

গণভোটের রায় অমান্য করে স্বৈরাচারের পথে বিএনপি: মামুনুল হক

জুলাই গণ-অভ্যুত্থানকে অন্য গণ-আন্দোলনের সঙ্গে তুলনা করা উচিত নয়: মাহফুজ আলম