২০২১-২২ অর্থবছরে ৩৩টি খাদ্য স্থাপনাকে গ্রেডিং প্রদান করল বিএফএসএ
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে আজ বৃহস্পতিবার (৩০ জুন) নিয়মিত কাজের অংশ হিসেবে ২০২১-২২ অর্থবছরে ৩৩টি খাদ্য স্থাপনাকে গ্রেডিং প্রদান করা হয়। কর্তৃপক্ষের প্রশিক্ষণ রুমে বিকেল ৩টায় অনুষ্ঠেয় এ গ্রেডিং প্রদান কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আব্দুল কাইউম সরকার।
তিনি বলেন, পর্যটন বিকাশে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো খাদ্যের মান। কোনো পর্যটক যখন কোথাও যান, তখন তিনি যেন এসব গ্রেডিং স্টিকার দেখে একটি সমর্থন পান।
সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কর্তৃপক্ষের সদস্য শাহনওয়াজ দিলরুবা খান। তিনি তার বক্তব্যে যারা কম গ্রেড পেয়েছেন, তাদের ৪৫ দিন সময় বেঁধে দেন। এ সময়ের মধ্যে তাদের গ্রেড উন্নীত করার আহ্বান জানান।
ঢাকা দক্ষিণ রেস্তোরাঁ মালিক সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান বিপু নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং তিনি বিভিন্ন সরকারি ট্রেনিং ইনস্টিটিউটে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণের ওপর জোর দেন।
এ সময় ২০২১-২২ অর্থবছরে ৩৩টি খাদ্য স্থাপনাকে নতুন করে গ্রেডিং এবং ৪০টি প্রতিষ্ঠানকে রি-গ্রেডিং (পুনরায় গ্রেডিং) স্টিকার প্রদান করা হয়। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত ১৫০টি খাদ্য স্থাপনাকে গ্রেডিং স্টিকার প্রদান করা হয় এবং ৭১টি খাদ্য স্থাপনাকে রি-গ্রেডিং করা হয়। এরমধ্যে ২০১৮-১৯ অর্থবছরে ৫৮টি, ২০১৯-২০ অর্থবছরে ৩০টি, ২০২০-২১ অর্থবছরে ৩০টি এবং ২০২১-২২ অর্থবছরে ৩৩টি খাদ্য স্থাপনাকে গ্রেডিং স্টিকার প্রদান করা হয়।
উল্লেখ্য, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ২০১৮-১৯ অর্থবছর থেকে হোটেল রেস্তোরাঁকে বিশেষ মূল্যায়নের ভিত্তিতে গ্রেডিং স্টিকার প্রদান করা শুরু করে। এ+, এ, বি এবং সি ক্যাটাগরির ভিত্তিতে এ গ্রেডিং স্টিকার বিতরণ করা হয়। ৯০ বা তার বেশি নম্বর পেলে এ+, ৮০-৮৯ নম্বর পেলে এ, ৭০-৭৯ পেলে বি এবং ৭০-এর নিচে পেলে সি গ্রেড প্রদান করা হয়।
খাদ্য স্থাপনার পরিবেশ, প্রশাসনিক বিষয়াদি, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি, পরিষ্কার-পরিচ্ছন্নতা, খাবার সংরক্ষণ ও মজুদ এবং ভোক্তার সাথে আচরণ এসব বিষয় বিবেচনা করে গ্রেডিং স্টিকার প্রদান করা হয়।
এ সময় মনিটরিং ও খাদ্য স্থাপনা পরিদর্শনের সুবিধার্থে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিজস্ব পোশাক চালু করা হয়। জলপাই রং-এর এ পোশাক পরিধান করে এখন থেকে খাদ্য স্থাপনা পরিদর্শন করা হবে।
এমএসএম / এমএসএম
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
বাংলাদেশ-ভারতের গণতান্ত্রিক ইস্যু থাকবে, আলোচনার মাধ্যমে সমাধান হবে
‘৭০ অনুচ্ছেদ সংস্কার হলে অলি আহমদই রাষ্ট্রপতি নির্বাচিত হতেন’
হাসিনা ও হাদির হত্যাকারীদের প্রত্যার্পনের অনুরোধ করেছে বাংলাদেশ
পাসের হার জিপিএ-৫ দুটিতেই এগিয়ে মেয়েরা
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
সৌদিতে সোফা কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনই বাংলাদেশি
১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
সমুদ্রের নীল জলরাশির পাশেই বাঁশখালীবাসীর সমাবেশে কথা বলবেন প্রধানমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির দুই মনোনয়নপত্র সংগ্রহ
স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য খাতে নতুন গতি
সিঙ্গাপুর সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
Link Copied