উপ-মহাপরিদর্শক হিসেবে পদায়ন পেলেন মানবিক ও সাহসী পুলিশ কর্মকর্তা মোজাম্মেল হক
উপ-মহাপরিদর্শক হিসেবে পদায়ন পেলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪-এর পরিচালক মো. মোজাম্মেল হক (বিপিএম, বার, পিপিএম, সেবা)। আজ বৃহস্পতিবার (৩০ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বাক্ষরিত প্রজ্ঞাপন জানানো হয়, উপ-মহা পুলিশ পরিদর্শক হিসেবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪-এর পরিচালক মো. মোজাম্মেল হককে হাইওয়ে পুলিশ ইউনিট ঢাকায় পদায়ন করা হয়। মোজাম্মেল হক বাংলাদেশ পুলিশের একটি সাহসী নাম। এই মানবিক পুলিশ অফিসার বাংলাদেশের সকল মানুষের কাছে সুপরিচিত।
ইনি সেই ব্যক্তিত্ব, যার কাছে{ ধনী-দরিদ্র,পরিচিত-অপরিচিত, আত্মীয়-অনাত্মীয় কোনো ভেদাভেদ নেই। সবাই যেন তার পরমাত্মীয়। তার কাছে গিয়ে সহযোগিতা পাননি এবং তিনি কারো সাথে কথা বলেননি, এরকম কথা বলতে পারে এমন মানুষ বিরল। মানুষের এই মহাত্মীয় প্রমোশন পেয়ে ডিআইজি হয়েছেন, এজন্য গণমানুষ আনন্দিত হয়েছে; এটাও তার জীবনের পরম প্রাপ্তি।
তার মতো মানবিক কর্মকর্তা পুলিশ বাহিনীর শুধু নয়, সমগ্র দেশের সামগ্রিক উন্নয়নে ও দুর্নীতিমুক্ত সোনার বাংলা বিনির্মাণে খুব বেশি প্রয়োজন।
রংপুর ও রাজশাহী বিভাগের শীর্ষ জঙ্গি নেতাসহ মোট ৩৩ জন দুর্ধর্ষ জঙ্গি গ্রেফতার করে বাংলাদেশে পুলিশের সর্বোচ্চ পদক বিপিএম (সাহসিকতা) পেয়েছিলেন পুলিশের অতিরিক্ত ডিআইজি ও র্যাব-১৩ এবং বর্তমানে র্যাব-৪-এর অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন পাবনার চাটমোহরের কৃতী সন্তান মো. মোজাম্মেল হক।
বিপিএম সেবা ও পিপিএম সেবা পদক ছাড়াও তিনি দেশের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে সরকার প্রবর্তিত ডিজিটাল অ্যাওয়ার্ড লাভ করেন। ২০১৪ সালে র্যাব-১৩ ব্যাটালিয়ন গঠনের পর এবার সামগ্রিকভাবে ১৪টি ব্যাটালিয়নের মধ্যে র্যাব-১৩ তৃতীয় হয়েছে।
র্যাব-১৩ অধীনস্থ দুটি বিভাগের জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দেয়া হয়েছে উল্লেখ করে এই কর্মকর্তা বলেন, রংপুর ও রাজশাহী বিভাগের জেএমবির সমন্বয়ক আব্দুর রহমান ও সামরিক কমান্ডার রাহাত এবং ওই এলাকার আনসার উল্লাহ বাংলা টিমের আমির লাল মিয়াকে গ্রেফতার করা হয় তার নেতৃত্বে। চাঞ্চল্যকর আজাহার হত্যা মামলার আসামিকে ৩১ বছর পর গ্রেফতার করা হয় মো. মোজাম্মেল হকের নেতৃত্বে।
উল্লেখ্য, ২০১০ সালের ২০ অক্টোবর মোজাম্মেল হক পুলিশ সুপার পদে পদোন্নতি লাভ করে জয়পুরহাট জেলায় যোগদান করেন। এরপর ২০১২ সালের ২৭ জানুয়ারি তিনি বগুড়ার পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। তিনি ২০১৫ সালের ৩ জুন তারিখে নওগাঁয় পুলিশ সুপার হিসেবে যোগদানের পর গণমুখী পুলিশি ব্যবস্থা গ্রহণ করে জেলার মাদক, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিনি বাংলাদেশের অভ্যন্তরে বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে পেশাগত প্রশিক্ষণ গ্রহণ করেছেন। এছাড়া এশিয়া, ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রে পেশাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে প্রশিক্ষণ গ্রহণ করেছেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত। স্ত্রী সুলতানা হক কণা একজন সুগৃহিণী। তিনি মেধাবী দুই কন্যা ও এক পুত্রসন্তানের জনক।
পুত্র কিংসুক নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে অধ্যায়ণরত।
এমএসএম / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন
Link Copied