এনডিডি শিশু ও ব্যক্তিদের জীবন মানোন্নয়নে সরকার কাজ করছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেছেন, সরকার এনডিডি শিশু ও ব্যক্তিদের জীবনমান উন্নয়নে কাজ করছে। উপযুক্ত পরিবেশ পেলে এনডিডি শিশু ও ব্যক্তিরা দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।
প্রতিমন্ত্রী আজ বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর বাংলামোটরস্থ নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট কার্যালয়ের সভাকক্ষে নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য দেশের আটটি বিভাগে আবাসন, শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও রিহ্যাবিলিটেশন কেন্দ্র স্থাপন প্রকল্প বিষয়ে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সারাদেশে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন প্রতিষ্ঠানের প্রচুর ভূসম্পত্তি রয়েছে। এসব সম্পত্তি যথাযথভাবে উৎপাদনমুখী কাজে লাগিয়ে প্রতিষ্ঠানগুলোর আয় বাড়াতে হবে। এনডিডি শিশু ও ব্যক্তিদের নিরাপদ জীবন নিশ্চিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনামতে বিভাগীয় শহরে তাদের আবাসন, শিক্ষা, প্রশিক্ষণ, কর্মসংস্থান ও রিহ্যাবিলিটেশন কেন্দ্র স্থাপন প্রকল্প দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে। এ প্রকল্প এমনভাবে গ্রহণ করতে হবে, যাতে প্রতিষ্ঠানগুলো আধুনিক ও মানসম্মত হয়।
এনডিডি প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ড. মো. আনোয়ার উল্ল্যাহ এফসিএমএ’র সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।
এমএসএম / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি নিহত, আইসিইউতে ৪ জন
Link Copied