বাকৃবি গবেষক অধ্যাপক আল-আমিনের আন্তর্জাতিক পুরস্কার অর্জন
গবেষণা কাজের স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল সোসাইটি অব প্রিসিশন এগ্রিকালচার কর্তৃক ‘আউটস্ট্যান্ডিং গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাওয়ার্ড’ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক একেএম আবদুল্লাহ আল-আমিন। বৃহস্পতিবার (৩০ জুন) গবেষক অধ্যাপক আল-আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, 'ইন্টারন্যাশনাল সোসাইটি অব প্রিসিশন এগ্রিকালচার' প্রিসিশন এগ্রিকালচার বিষয়ে ১৫তম আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। সম্মেলনটি গত ২৬ থেকে ২৯ জুন পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিনিসোটা শহরে অনুষ্ঠিত হয়। এ সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে আউটস্ট্যান্ডিং গ্র্যাজুয়েট স্টুডেন্ট অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। পরে অ্যাওয়ার্ডপ্রাপ্তদের সার্টিফিকেট এবং এককালীন অর্থ প্রদান করা হয়।
আরো জানা যায়, বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা প্রিসিশন এগ্রিকালচার নিয়ে বিশেষ কাজ করেন তাদের কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেয়া হয়। এ পুরস্কারের জন্যে বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থা থেকে নাম চাওয়া হয়। রিসার্চ গ্রুপ থেকে নাম পাঠানো হয়। পরে ১০০ নম্বরের ভিত্তিতে এই পুরস্কারের জন্যে নির্বাচন করা হয়। যেখানে গবেষকের ব্যাক্তিগত অর্জনের একটি সংক্ষিপ্ত জীবন বৃত্তান্ত দিতে হয় এবং এখানে ৪০ নম্বর অন্তর্ভূক্ত থাকে। তার সাথে গবেষকের বর্তমান গবেষণার সারমর্মের জন্যে ৩৫ নম্বর থাকে। এছাড়া গবেষকের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তোলে ধরতে হয় যেখানে ১৫ নম্বর থাকে। বাকী ১০ নম্বর থাকে গবেষকের গবেষণা গ্রুপের সন্তুষ্টির উপর। যার একটি বিবরণ পাঠাতে হয়। গবেষকের পক্ষে গবেষণা গ্রুপ সেটি সাবমিট করে। গবেষক জানান, যুক্তরাজ্যের হার্পার অ্যাডামস বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল ইন্সটিটিউট অব এগ্রিটেক ইকোনোমিক্স তার পক্ষে এ প্রস্তাব পাঠায়।
২য় কোনো বাংলাদেশী হিসেবে তিনি এ পুরস্কার অর্জন করেছেন। তিনি ছাড়া এ বছর আমেরিকা, কানাডা, ইসরাইল, ব্রাজিল এবং চীন থেকে আরও ১০ জন এ পুরস্কারের জন্যে মনোনীত হয়েছেন। বর্তমানে আল-আমিন যুক্তরাজ্যের হার্পার অ্যাডামস বিশ্ববিদ্যালয়ে এলিজাবেথ ক্রিক ফেলো হিসেবে “ ফসল উৎপাদনে স্বায়ত্তশাসিত কৃষি রোবোটিক্সের অর্থনৈতিক বিশ্লেষণ” বিষয়ে পিএইচডি করছেন।
অধ্যাপক আল-আমিন গবেষণার বিষয়ে বলেন, আমি বর্তমানে আমার গবেষণার অংশ হিসেবে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের প্রেক্ষাপটে স্বয়ংক্রিয় যন্ত্রের অর্থনৈতিক বিশ্লেষণ করছি। যার মূল লক্ষ্য হলো কৃষির ফলে পরিবেশের যে ক্ষতি হচ্ছে তা কমিয়ে এনে কিভাবে লাভবান করা যায়। যেখানে জমির উৎপাদনশালতা বৃদ্ধির উপরও গুরুত্ব আরোপ করা হচ্ছে।উল্লেখ্য, গবেষক আল-আমিন বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে প্রথম হওয়ার জন্য বিশ্ববিদ্যালয় পুরস্কার এবং প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৪ অর্জন করেন।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল
জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
Link Copied