সনাতন ধর্মাবলম্বীদের রথযাত্রা আজ
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রা আজ শুরু হচ্ছে। গত বছর করোনাভাইরাসের ব্যাপক সংক্রমণের কারণে ঐতিহাসিক রথ শোভাযাত্রাসহ অনেক আনুষ্ঠানিকতা বাতিল করা হয়েছিল। এবার কোনো বিধিনিষেধ না থাকায় আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘসহ (ইস্কন) বিভিন্ন ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।
এ সব কর্মসূচির মধ্যে রয়েছে আনন্দ শোভাযাত্রা, কীর্তন, পবিত্র গীতা থেকে পাঠসহ নানা আয়োজন। এবারের রথযাত্রায় ব্যাপক লোকসমাগম হবে বলে আশা সংশ্লিষ্টদের।
এদিকে, রথযাত্রাকে কেন্দ্র করে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। সকালে রাজধানীর স্বামীবাগে ইস্কন মন্দির, জগন্নাথ দেবের মন্দিরের সামনে বিপুল পরিমাণ পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে গেছে।
রাজধানীতে শ্রীশ্রী জগন্নাথ জিঁউ ঠাকুর মন্দিরের উদ্যোগে আজ বিকেলে রথযাত্রা অনুষ্ঠিত হবে। রথযাত্রাটি তাঁতীবাজার জগন্নাথ দেবের মন্দির থেকে শিবমন্দির, বাবুবাজার পুলিশ ফাঁড়ি, ভিক্টোরিয়া পার্ক, ইংলিশ রোড হয়ে তাঁতীবাজার জগন্নাথ দেবের মাসির বাড়ি এসে অবস্থান করবে।
প্রতি বছর চন্দ্র আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা শুরু হয়। এর ৯ দিনের মাথায় অনুষ্ঠিত হয় উলটো রথযাত্রা। সে হিসাবে ৯ জুলাই অনুষ্ঠিত হবে উলটো রথযাত্রা উৎসব বা পুনর্যাত্রা অনুষ্ঠান।
রথযাত্রা একেক অঞ্চলে একেক নামে পরিচিত। জগন্নাথ দেবের রথযাত্রার প্রচলন পুরী জগন্নাথ দেবের মন্দির থেকে। ঢাকার উপকণ্ঠে ধামরাইয়ে এ রথযাত্রা যশোমাধবের রথযাত্রা নামে উপমহাদেশ বিখ্যাত।
বিশ্বের দ্বিতীয় ও এশিয়ার সর্ববৃহৎ ধামরাইয়ের শ্রীশ্রী যশোমাধব দেবের ৩৫১তম ঐতিহাসিক রথোৎসব আজ শুরু হবে। ধর্মীয় রীতি অনুসরণ করে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যদিয়ে শুরু হবে এর কার্যক্রম। রথমেলা চলবে মাসব্যাপী।
জামান / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী