ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

বাঁচানো গেল না বাকৃবি শিক্ষার্থী জুবায়েরকে


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১-৭-২০২২ দুপুর ১১:২৫

দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২০১২-১৩ সেশনের ভেটেরিনারি অনুষদের এক  মেধাবী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর ৫ টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবারের লোকজন।

মারা যাওয়া শিক্ষার্থীর নাম কৃষিবিদ ডা. মোহাম্মদ জুবায়ের। তিনি বাকৃবির ভেটেরিনারি অনুষদ হতে স্নাতক সম্পন্ন করেন।  তিনি বাকৃবির প্যারাসাইটোলজি বিভাগে স্নাতকোত্তর অধ্যয়নরত। তিনি বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহসান হলের আবাসিক ছাত্র ছিলেন। জুবায়ের ঢাকার খিলক্ষেতের বাসিন্দা। তিনি কুর্মিটোলা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, রাজউক উত্তরা মডেল স্কুল ও কলেজ থেকে এইচএসসি পাস করেন। বর্তমানে তার রেখে যাওয়া মাত্র ৩ মাসের সন্তান এবং স্ত্রী রয়েছে।

পরিবার সূত্রে  জানা যায়, ২০২১ সালের ১০ জুলাই তার শরীরে দূরারোগ্য ব্লাড ক্যান্সার শনাক্ত হয়। শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (সাবেক পিজি হাস্পাতাল) তার চিকিৎসা করা হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ভারতের তামিল নাডু অঙ্গরাজ্যের ভেলোরে দ্য ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ (সিএমসি) হাসপাতালে ভর্তি করা হয় | ১২ আগস্ট ২০২১ এ তাকে ভারতে নেয়া হয়। কয়েক মাস কেমোথেরাপি দেওয়ার পর জানুয়ারি মাসে দেশে চলে আসে। এরপর গত রমজানে ঢাকা এভারকেয়ার হাসপাতালে তার অস্থিমজ্জা প্রতিস্থাপন করা হয়। এরপর কিছুটা সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন শুরু করেছিলেন। কিন্তু গত  ১৪ জুন থেকে আবারও অসুস্থ বোধ করায় তার সার্জন এর তত্ত্বাবধানে ঢাকা এভারকেয়ার হাসপাতালে এ ভর্তি হয়। এবং ভর্তি থাকা অবস্থায় আজ ভোর ৫ টা ৪০ মিনিটে তার মৃত্যু হয়।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ও ৪ দফা দাবি বাস্তবায়নে কুবিতে মৌন মিছিল

জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত