এক্সপ্রেসওয়েতে আরো ৩টি টোল বুথ চালু
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) টোল আদায়ে ধীরগতি কিছুটা কেটেছে। গতকাল রাত থেকে চারটি টোল বুথের মাধ্যমে টোল আদায় করা হলেও শুক্রবার (১ জুলাই) বেলা ১১টার দিকে আরে তিনটি বাড়িয়ে সাতটি টোল বুথ করা হয়েছে। এতে টোল আদায়ের গতি বৃদ্ধি পাওয়ায় কমছে যানজট।
সরেজমিন দেখা গেছে, আজ সকাল ৬টা থেকে বেলা ১১টা পর্যন্ত ভাঙ্গার বগাইল টোলপ্লাজা এলাকায় ঢাকা থেকে ভাঙ্গাগামী যানবাহনগুলো চার কিলোমিটারের বেশি ও ভাঙ্গা থেকে ঢাকাগামী যানবাহনগুলো এক কিলোমিটারেরও বেশি এলাকাজুড়ে যানজটে ছিল। তখন টোলপ্লাজা এলাকায় চারটি বুথে টোল আদায় করা হচ্ছিল। পরে যানবাহনের চাপে দ্রুত আরোও তিনটি টোল বুথ খুলে দেয়া হয়। এতে মোট ৭টি টোল বুথে টোল আদায় করা হচ্ছে। এখানে ১০টি বুথে টোল আদায়ের কথা থাকলেও আরো তিনটি টোল বুথ নির্মাণাধীন থাকায় সেগুলোতে টোল আদায় সম্ভব হচ্ছে না।
বৃহস্পতিবার (৩০ জুন) রাত ১২টা থেকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কে টোল আদায় শুরু হয়েছে। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ভাঙ্গাগামী ৫৫ কিলোমিটার এই এক্সপ্রেসওয়ের নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক। পদ্মা সেতু পার হয়ে শরীয়তপুরের জাজিয়া এলাকা থেকে ভাঙ্গা পর্যন্ত ২৩ কিলোমিটার এই মহাসড়ক ব্যবহার করলে একটি বড় বাসকে টোল দিতে হবে ২০০ টাকা, মিনিবাস ১১০ টাকা, মাইক্রোবাস ৯০ টাকা, প্রাইভেটকার ৫৫ টাকা ও মোটরসাইকেল ১০ টাকা। এছাড়া ট্রাকের ক্ষেত্রে ট্রেইলর ট্রাকের (সবচেয়ে বড় ট্রাক) টোল ধরা হয়েছে ৬৭৫ টাকা, ভারী ট্রাক ৪৪০ টাকা এবং মাঝারি আকারের ট্রাক ২২০ টাকা।
টোলপ্লাজা এলাকায় দেখা যায়, সকাল ৬টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ১০টি টোল আদায় বুথের মধ্যে মাত্র চারটি বুথে টোল আদায় করার কারণে ধীরগতির সৃষ্টি হয়েছিল। পরে বেলা ১১টার দিকে আরো তিনটি টোল বুথ চালু করায় যানজট তিন কিলোমিটার কমে দুপুর দেড়টা পর্যন্ত এক কিলোমিটার পর্যন্ত যানজট দেখা যায়।
এ ব্যাপারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের টোলপ্লাজার ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আবু হোসেন জাকারিয়া জানান, নতুন করে তিনটি বুথ চালু করায় যানজট কমেছে। অতিদ্রুত এটিও স্বাভাবিক হয়ে যাবে।
জামান / জামান
দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা
ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার
রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হবে না, দরকার পদক্ষেপ
নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ
মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ
ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ
বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর
নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ
বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল
দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির