ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

বাকৃবির ৭ শিক্ষার্থীর ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ অর্জন


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১-৭-২০২২ দুপুর ৪:৫৬

মানবকল্যাণে আত্মনিবেদনের স্বীকৃতিস্বরূপ প্রতি বছরের ন্যায় এবারে ‘ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড’ প্রদান করেছে বাংলাদেশ স্কাউটসের জাতীয় সদর দপ্তর। প্রথমবারের মতো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) রোভার স্কাউট গ্রুপের ৭ জন রোভার এই অ্যাওয়ার্ডটি অর্জন করেছেন। অগ্নিনির্বাপণ, বন্যা, জলোচ্ছ্বাস, আপদকালীন উদ্ধার, ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজে আত্মনিবেদন করায় সাহসী ও গৌরবময় স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস কর্তৃক এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শুক্রবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করেন বাকৃবি রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভারমেট ও গ্রুপ সম্পাদক মো. মিলন হোসেন।

গত সোমবার (২৭ জুন) জাতীয় কাউন্সিলের ৫০তম (সুবর্ণজয়ন্তী) বার্ষিক সাধারণ সভায় এ অ্যাওয়ার্ডের জন্য মনোনীতদের নামের তালিকা আকারে ঘোষণা করে বাংলাদেশ স্কাউটস। এ তালিকায় বাকৃবির ৭ শিক্ষার্থীর নাম উঠে আসে। অ্যাওয়ার্ডের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- মো. মিলন হোসেন, ইবনুল ফাইয়াজ, অঞ্জন মল্লিক, মো. রনি হাসান, মাহফুজা আক্তার মিষ্টি, মো. রায়হান উদ্দিন এবং জিসান মোস্তাসিন।

সিনিয়র রোভারমেট ও গ্রুপ সম্পাদক মো. মিলন হোসেন বলেন, স্বীকৃতি সব সময়ই কাজের প্রতি আগ্রহ ও উদ্দীপনা বাড়িয়ে দেয়, আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। এই আগ্রহ ধরে রেখে ভবিষ্যতে আরও বেশি বেশি সামাজিক উন্নয়নমূলক কাজে নিয়োজিত রাখার চেষ্টা করবো। দেশের ২য় সর্বোচ্চ প্রেসিডেন্টস রোভার স্কাউটস অ্যাওয়ার্ড প্রাপ্তির সাথে এবার ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড নতুন মাত্রা যোগ করেছে। বাকৃবির সংগঠন হিসেবে বিশ্ববিদ্যালয়কে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিনিধিত্ব করা সকল রোভারদের জন্যে এ অর্জন আরও উৎসাহ প্রদান করবে বলে আশা করছি।

ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডের পরের ধাপে কাজের ধারাবাহিকতায় নাম্বার টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করায় হয়। এরপর রোভার স্কাউটের সর্বোচ্চ সম্মাননা হিসেবে ' প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড' প্রদান করা হয়।

এমএসএম / জামান

পবিপ্রবিতে ভেট সায়েন্স অ্যান্ড এএইচ স্টুডেন্টস' অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

হামহাম জলপ্রপাতে আহত ডিআইইউ শিক্ষার্থী, ৯৯৯-এ ফোনের পর উদ্ধার ১০ পর্যটক

সরকারি কলেজের ১৪৫ প্রদর্শককে পদোন্নতি

টিএ চালুর ঘোষণা, স্বতন্ত্র কোডের আশ্বাস—সমাধানের পথে শেকৃবির এএসভিএম সংকট

শহীদের স্মরণে গণ বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্জ্বলন

পবিপ্রবিতে বড় পর্দায় বিশ্বকাপ ফাইনাল, উৎসবমুখর ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন আইনুল ইসলামের পদত্যাগ, নতুন দায়িত্বে শাওলী মাহবুব

দক্ষতাভিত্তিক শিক্ষার ঘাটতির দায় নীতিনির্ধারকদের

বাংলাদেশ ফিজিওথেরাপি এসোসিয়েশনের নতুন নেতৃত্বে আনোয়ার-ফিরোজ

পবিপ্রবিতে হেলথ সায়েন্স অনুষদ অনুমোদন, চালু হচ্ছে ফিজিওথেরাপি, নার্সিং ও স্পোর্টস বিভাগ

কুবিতে ‘স্টুডেন্টস সাপোর্ট সার্ভিস ইউনিট’ চালু করা হবে: উপাচার্য

‎সাইবার বুলিংয়ে অতিষ্ঠ নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা

ডিআইইউতে ছাত্রদলের কমিটি, সভাপতি রাকিবুল-সম্পাদক ইব্রাহিম