ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবিতে ৬৪ কোটি ১৬ লাখ টাকার বাজেট পাস


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১-৭-২০২২ রাত ৯:৩৭

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬৪ কোটি ১৬ লাখ ৩০ হাজার টাকা বরাদ্ধ রেখে বাজেট ঘোষণা করা হয়েছে, যা আগের অর্থবছরের (সংশোধিত) ৬১ কোটি ১৩ লাখ ৩০ হাজার টাকার বাজেট থেকে ৩ কোটি ৩ লাখ টাকা বেশি।  

বৃহস্পতিবার (৩০ জুন) বিশ্ববিদ্যালয়ের ৮৪তম সিন্ডিকেট সভায় উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈনের সভাপতিত্বে বাজেট পেশ করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, যা পরবর্তীতে সিন্ডিকেটে পাস হয়। 

২০২২-২৩ অর্থবছরে জন্য বরাদ্ধকৃত ৬৪ কোটি ১৬ লাখ ৩০ হাজার  টাকা বিভিন্ন খাতে বরাদ্দ রাখা হয়েছে। বরাদ্দকৃত খাতগুলোর মধ্যে  ৩৭ কোটি ৬২ লাখ টাকা বরাদ্দ রাখা হয়েছে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বাবদ, পণ্য ও সেবা সহায়তা বাবদ রাখা হয়েছে ১৩ কোটি ৮৭ লাখ ৩০ হাজার টাকা, গবেষণা বাবদ রাখা হয়েছে ২ কোটি ৭২ লাখ টাকা, পেনশন ও অবসর সুবিধা বাবদ রাখা হয়েছে ৮০ লাখ টাকা, অন্যান্য অনুদান বাবদ রাখা হয়েছে ১৪ লাখ টাকা ও মূলধন অনুদান ৯ কোটি ১ লাখ টাকা রাজস্ব বাজেট বরাদ্দ রাখা হয়েছে।

বাজেটে আয়ের উৎস হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অনুদান ও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয়। এরমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন হতে বরাদ্দ অর্থের পরিমাণ ৫৪ কোটি ৫২ লাখ টাকা এবং বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তহবিল থেকে জোগান দেয়া হবে ৪ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া বিশ্ববিদ্যালয়ের রির্জাভ থেকে ঋণ ৬৮ লাখ ১৬ হাজার টাকা, যা মূলত ঘাটতি বাজেট। এই বাজেটে ঘাটতি আছে ১ কোটি ২৫ লাখ ১৪ হাজার টাকা।

এমএসএম / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী