বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৫
বন্যায় গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, নেত্রকোনা ও সুনামগঞ্জে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। শুক্রবার (১ জুলাই) বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ১৭ মে থেকে ১ জুলাই (শুক্রবার) দুপুর পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৫ জন হয়েছে। বন্যাকবলিত এলাকায় দুর্ঘটনা ও বিভিন্ন রোগে তাদের মৃত্যু হয়। এছাড়া বন্যার কারণে নানা রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ হাজার ২০৯ জনে দাঁড়িয়েছে। আর ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৬২৯ জন। এতে একজনের মৃত্যু হয়েছে। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ৪০৮ জন। এ রোগে কারও মৃত্যু হয়নি।
এছাড়া বজ্রপাতে আক্রান্ত হয়েছে ১৫ জন, যাদের মধ্যে ১৫ জনেরই মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ১৩ জন। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। আর পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৬৮ জনের।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৭ মে থেকে ১ জুলাই পর্যন্ত বন্যায় রংপুর বিভাগে পাঁচ, ময়মনসিংহ বিভাগে ৩৩, সিলেট বিভাগে ৫৬ ও ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়।
জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। ১৭ মে থেকে ১ জুলাইয়ের মধ্যে এ জেলায় ২৮ জনের মৃত্যু হয়। সিলেট জেলায় মৃত্যু হয়েছে ১৮ জনের। হবিগঞ্জ ও মৌলভীবাজারে মৃত্যু হয়েছে পাঁচজন করে। নেত্রকোনায় ১১ জন ও জামালপুরে মৃত্যু হয়েছে নয়জনের। ময়মনসিংহে ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়াও শেরপুরে মারা গেছে সাতজন, কুড়িগ্রাম চারজন ও লালমনিরহাটে একজন মারা গেছেন। টাঙ্গাইলে মৃত্যুবরণ করেছেন একজন।
জামান / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী