ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

১২ কেজি এলপিজির দাম বাড়ল ১২ টাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩-৭-২০২২ দুপুর ৪:৪২

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বেড়েছে। আজ (রোববার) থেকে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে লাগবে ১ হাজার ২৫৪ টাকা, যা এতদিন ছিল ১ হাজার ২৪২ টাকা। সেই হিসাবে ১২ কেজি এলপিজির দাম বাড়ল ১২ টাকা।

রোববার (৩ জুলাই) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নতুন এ দাম সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।২০২১ সালের ১২ এপ্রিল দেশে প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করে সরকারি এ সংস্থাটি। এরপর থেকে প্রতি মাসে দাম সমন্বয় করছে বিইআরসি। এর আগে, জুনে দাম কমেছিল ৯৩ টাকা, আর আগের মাসে কমেছিল ১০৪ টাকা।

জুলাই মাসের জন্য সমন্বয় করা দামের বিজ্ঞপ্তিতে জানানো হয়, বেসরকারি পর্যায়ে জুলাই মাসের জন্য মূসকসহ প্রতি কেজি এলপি গ্যাসের দাম ১০৪ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হ‌য়ে‌ছে। সে হিসাবে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১ হাজার ২৫৪ টাকা। ফলে জুনের তুলনায় জুলাই মাসে গ্রাহককে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে ১২ টাকা বেশি পরিশোধ করতে হবে।

ঘোষণা অনুযায়ী, মোটরগাড়ির জন্য অটো-গ্যাসের দামও বর্তমানে মূসকসহ প্রতি লিটার ৫৭ টাকা ৯১ পয়সা থেকে বাড়িয়ে ৫৮ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, এলপিজি তৈরির মূল উপাদান প্রপেন ও বিউটেন বিভিন্ন দেশ থেকে আমদানি করা হয়। প্রতি মাসে এলপিজির এ দুই উপাদানের মূল্য প্রকাশ করে সৌদি আরবের প্রতিষ্ঠান আরামকো। এটি সৌদি কার্গো মূল্য (সিপি) নামে পরিচিত। এই সৌদি সিপিকে ভিত্তি মূল্য ধরে দেশে এলপিজির দাম সমন্বয় করে বিইআরসি।

সৌদি সিপি অনুসারে জুলাই মাসের জন্য প্রোপেন ও বিউটেন উভয়ের ঘোষণা করা দাম টনপ্রতি ৭২৫ ডলার, মিশ্রণ অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় জু‌লাইয়ের জন্য এ  নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

প্রতি কেজি এলপিজির সর্বোচ্চ মূল্য ১০৪ টাকা ৫২ পয়সা ধরে জু‌লাই মাসে সাড়ে ৫ কেজির সিলিন্ডারের দাম ৫৭৫ টাকা, ১২ কেজির দাম ১২৫৪ টাকা, সাড়ে ১২ কেজির দাম ১৩০৭ টাকা, ১৫ কেজির দাম ১৫৬৮ টাকা, ১৬ কেজির দাম ১৬৭৩ টাকা, ১৮ কেজির দাম ১৮৮১  টাকা, ২০ কেজির দাম ২০৯১ টাকা, ২২ কেজির দাম ২২৯৯ টাকা, ২৫ কেজির দাম ২৬১২ টাকা, ৩০ কেজির দাম ৩১৩৬ টাকা, ৩৩ কেজির দাম ৩৪৪৯ টাকা, ৩৫ কেজির দাম ৩৬৫৮ টাকা এবং ৪৫ কেজির দাম চার হাজার ৭০৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

তবে উৎপাদন পর্যায়ে ব্যয়ের পরিবর্তন না হওয়ায় রাষ্ট্রায়ত্ত কোম্পানির উৎপাদিত এলপিজির দাম পরিবর্তন করা হয়নি।

খোঁজ নিয়ে জানা গেছে, এলপিজি দাম সমন্বয় করা হলেও সরকারের বেঁধে দেওয়া দাম মানেন না ব্যবসায়ীরা। খুচরা পর্যায়ে নির্ধারিত মূল্যের চেয়ে ১০০ থেকে ১৫০ টাকা বেশি দামে বিক্রি হয় এলপিজি সিলিন্ডার। ফলে এলপিজি ব্যবহারে বাড়তি অর্থ গুনতে হচ্ছে সাধারণ ভোক্তাদের। আর মুনাফা লুটছে কোম্পানি, ডিলার ও খুচরা ব্যবসায়ীরা।

এমএসএম / এমএসএম

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

উপকূলে খাবার পানিতে লবণাক্ততা, হৃদরোগের ঝুঁকিতে প্রতি পাঁচজনে একজন

মির্জা ফখরুলকে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অভিনন্দন

ডিএমপির অভিযানে ২১৪৪ মামলা, আট শতাধিক যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা

ভূমির সুরক্ষা ছাড়া জলবায়ু সহনশীলতা ও খাদ্য নিরাপত্তা সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

দক্ষিণ এশিয়ার জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের তাগিদ

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ

দেশমাতৃকার সেবায় কাজ করে যাওয়ার নির্দেশ সেনাপ্রধানের

হামে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১২৩২

শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক

ইউনিফর্মধারীদের তুলে নেওয়ার অভিযোগ, চার মাসেও সন্ধান নেই মিরাজের

জাতীয় নির্বাচনের চেয়ে ভালো স্থানীয় নির্বাচন করতে চাই : সিইসি

কালচারাল ট্যুরিজম উন্নয়নে দুই মন্ত্রণালয়ের সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত