সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক বিএনপি : কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, কোভিড-১৯ ও সাম্প্রদায়িক অপশক্তি মোকাবিলাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সাম্প্রদায়িক গোষ্ঠীর পৃষ্ঠপোষক হচ্ছে বিএনপি। ঐক্যবদ্ধ হয়ে এদের মোকাবিলা করতে হবে। বৃহস্পতিবার (২৭ মে) রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির সাংস্কৃতিক বিষয়ক উপ-কমিটি আয়োজিত শিল্পীদের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। কাদের তার বাসভবন থেকে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
দেশে গণতন্ত্র খুঁজে পাওয়া যাচ্ছে না বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের প্রতিবাদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তাদের গণতন্ত্র খুঁজে পাওয়ার কথাও নয়। কারণ তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে দরজা-জানালা বন্ধ করে লিপ সার্ভিস দিয়ে যাচ্ছেন। বাইরের পৃথিবী তারা দেখতে পায় না। বিএনপির দৃষ্টিসীমা কুয়াশাচ্ছন্ন বলেই তারা দেশের উন্নয়ন ও সমৃদ্ধি যেমন দেখতে পায় না, তেমন খুঁজে পায় না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
করোনা মানুষের জীবন কেড়ে নেওয়ার পাশাপাশি জীবিকাও কেড়ে নিয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের জীবন ও জীবিকার সুরক্ষা নিশ্চিত করতে নিঃস্বার্থভাবে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি করোনা সংকটের শুরু থেকেই কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছেন বলেও জানান কাদের।
দলীয় সদস্যদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশ রাষ্ট্রের জন্মের চেতনা যারা ধারণ করে না, তাদের জন্য আওয়ামী লীগের দরজা চিরকালের জন্য বন্ধ।
জামান / জামান
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা
‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’
মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে বিএনপি পরিবারও ক্ষতিগ্রস্ত : আবদুস সালাম
সংখ্যালঘুদের স্বার্থরক্ষা সরকার ও বিরোধী উভয় দলের দায়িত্ব: গোলাম পরওয়ার
সৌদিগামী যাত্রী ও প্রবাসীদের স্বার্থ রক্ষায় ব্যবস্থা নিন
'সারা পৃথিবী যাকে সম্মান করে, তাকে ন্যাক্কারজনকভাবে অপমান করা হয়েছে'
পলাতক ফ্যাসিস্টদের হুংকারে কাজ হবে না, চক্রান্ত ভেস্তে দেবে জনগণ: আমান
বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা অনুষ্ঠিত