৮ জুলাইয়ের টিকিটের জন্য উপচেপড়া ভিড়
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সোমবার (৪ জুলাই) চতুর্থ দিনের মতো ট্রেনের আগাম টিকিট বিক্রি হচ্ছে। আজ দেয়া হচ্ছে ৮ জুলাইয়ের টিকিট। কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে, টিকিটপ্রত্যাশীরা ব্যাপক ভোগান্তিতে পড়েছেন। তারা প্রায় ২৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছেন টিকিটের জন্য।
ঝিনাইদহের যাত্রী বকুল টিকিট পেয়ে খুশি। তিনি লাইনে দাঁড়িয়েছেন রোববার (৩ জুলাই) সকাল ১০টায়। টিকিট পেয়েছেন সোমবার সকাল ৯টায়। অর্থাৎ ২৩ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে টিকিট পেয়েছেন বকুল।
প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিকিট বিক্রি হচ্ছে। প্রতিদিন কাউন্টার ও অনলাইনে টিকিট পাওয়া যাচ্ছে। অনলাইনের টিকিট আবার ওয়েবসাইট ও রেলসেবা অ্যাপে পাওয়া যাচ্ছে। যদিও চাপ বেশি থাকার কারণে বিক্রি শুরুর ৩ ঘণ্টার মধ্যেই টিকিট শেষ হয়ে যায়।
টিকিটপ্রত্যাশীদের চাপ থাকায় কমলাপুরে ১৬টি কাউন্টার থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে। এরমধ্যে ২টি কাউন্টার নারী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের জন্য আলাদা রয়েছে।
ঈদ উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।।
জামান / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী