ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

টিকিট বিক্রির শেষদিনেও কমলাপুরে উপচেপড়া ভিড়


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৭-২০২২ দুপুর ১০:২৭

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষদিন আজ মঙ্গলবার (৫ জুলাই)। শেষদিনেও অগ্রিম টিকিট পেতে কাউন্টারে টিকিটপ্রত্যাশীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। আজ সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে টিকিটপ্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনেকেই সোমবার (৪ জুলাই) থেকে লাইনে দাঁড়িয়ে আছেন। অনেকে আবার তারও আগ থেকে লাইনে দাঁড়িয়েছেন।

বনশ্রী থেকে আসা জুনায়েদ হোসেন জানান, গত পরশুদিন মানে রোববার (৩ জুলাই) বিকেলে এসে লাইনে দাঁড়িয়েছি। টিকিট শেষ হয়ে যাওয়ায় টিকিট কাটতে পারিনি। সামনে ৮ জন রয়েছেন, আজকে টিকিট পাব বলে আশা করছি। বাসে গেলে অনেক খরচ হয়। ট্রেনে অনেক কম খরচেই বাড়ি যেতে পারি।

আরেক টিকেটপ্রত্যাশী জানান, সোমবার এসে লাইনে দাঁড়িয়েছে। গাইবান্ধা যাওয়ার জন্য বাসে কোনো টিকিট পাইনি। অনেকটা বাধ্য হয়েই ট্রেনের টিকিট কাটতে এলাম।

আশুলিয়া থেকে আসা আবু সুফিয়ান সোহাগ জানান, ৭ ও ৮ তারিখ বাসের কোনো টিকিট নেই। লোকাল বাসে পরিবার নিয়ে যাওয়া খুব কষ্টের, তাই ট্রেনের টিকিটের জন্য অনলাইনে বহুবার চেষ্টা করেছি কিন্তু কাটতে পারিনি। বাধ্য হয়েই আশুলিয়া থেকে এসে লাইনে দাঁড়িয়েছি। 

একতা এক্সপ্রেসের টিকিট কাটতে রোববার লাইনে এসে দাঁড়ান আতিক ফয়সাল। সোমবার সকালে কাউন্টারে সামনে আসার আগেই টিকিট বিক্রি শেষ হয়ে যায়। এরপর থেকে এখনো লাইনে দাঁড়িয়ে আছেন তিনি।  তিনি জানান, ঈদে পরিবার নিয়ে বাড়ি যাব। পরিবারের অনেকে বাসে যেতে পারে না বলেই ট্রেনের টিকিট নিতে এলাম। কিন্তু রোববার লাইনে দাঁড়িয়েও সোমবারও টিকিট পাইনি। 

এবারের ঈদযাত্রায় অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে ৬টি স্টেশনে। সমগ্র উত্তরাঞ্চলগামী আন্তঃনগর ও বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম ঈদ স্পেশাল ট্রেনের টিকিট মিলবে ঢাকা (কমলাপুর) রেলস্টেশনে। রাজশাহী ও খুলনাগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে ঢাকা (কমলাপুর) শহরতলী প্লাটফর্মে। চট্টগ্রাম ও নোয়াখালীগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে ঢাকা বিমানবন্দর রেলস্টেশনের কাউন্টারে।

ময়মনসিংহ, জামালপুর, দেওয়ানগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেন ও দেওয়ানগঞ্জ ঈদ স্পেশাল ট্রেনের টিকিট বিক্রি হবে তেজগাঁওয়ে। মোহনগঞ্জগামী মোহনগঞ্জ ও হাওর এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি হবে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে, সিলেট ও কিশোরগঞ্জগামী সব আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হবে ফুলবাড়িয়ায় এবং বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (পঞ্চগড়) এক্সপ্রেস ট্রেনের টিকিট বিক্রি করা হবে জয়দেবপুর স্টেশনে।

ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের সুবিধার্থে ৬ জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করা হবে। সেগুলো হলো- দেওয়ানগঞ্জ স্পেশাল, চাঁদপুর স্পেশাল ১, ২, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম (পঞ্চগড়) ঈদ স্পেশাল, শোলাকিয়া স্পেশাল ১, ২।

রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, আজ ৫ জুলাই দেয়া হয়েছে ৯ জুলাইয়ের টিকিট। এছাড়া ১১ জুলাইয়ের ট্রেনের ফিরতি টিকিট ৭ জুলাই, ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে ১১ জুলাই। অনলাইন টিকিটের অর্ধেক ওয়েবসাইটে এবং অর্ধেক অ্যাপে বিক্রি করা হচ্ছে।

জামান / জামান

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন