হজের নামে ৩০০ জনের সাথে প্রতারণা, ব্যবস্থা নিতে এসবি-ডিজিএফআইকে চিঠি
কোটা পূরণ হওয়ার পরও এ বছর হজে পাঠানোর নামে ৩০০ জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিয়েছে বেশ কয়েকটি এজেন্সি। টাকা হাতিয়ে নেয়ার পর এজেন্সিগুলো ধর্ম মন্ত্রণালয়ে তাদের ভিসা করানোর চেষ্টা করলেও সৌদি সরকারের কোটা শেষ হওয়ায় তারা এবার হজে যেতে পারছেন না।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। সোমবার (৪ জুলাই) প্রতারণার বিষয়টি তুলে ধরে তদন্তসাপেক্ষে এজেন্সিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ডিজিএফআইসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে চিঠি দিয়েছে মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব আবুল কাশেম মুহাম্মদ শাহীনের পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, বারবার সতর্ক করার পরও প্রায় ৩০০ (এখন পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী) হজযাত্রীর সঙ্গে প্রতারণার উদ্দেশ্যে একটি অসাধু চক্র ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে অনিবন্ধিত বেনামি এজেন্সি (আল হেলাল এজেন্সি) এবং নিবন্ধিত এজেন্সি মারিয়া, আরবি ট্যুরস হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন না করেও হজে পাঠানোর কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। প্রতারণার শিকার হওয়া ব্যক্তিরা সোমবার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে বিভিন্ন উপায়ে ভিসা সংগ্রহের জন্য অপতৎপরতা চালিয়েছেন, যা মোটেও কাম্য নয়।
চিঠিতে বলা হয়েছে, সরকারি ও বেসরকারি পর্যায়ের সব কোটা পরিপূর্ণ হওয়ার পরও কতিপয় অসাধু চক্রের এমন অপতৎপরতা সুষ্ঠু হজ ব্যবস্থাপনা ও সরকারের ভাবমূর্তির জন্য হানিকর। এ বিষয়ে সংশ্লিষ্টদের অবগত করে সতর্ক করা হলো। অসাধু চক্র/এজেন্সির বিরুদ্ধে হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১ ও দেশে প্রচলিত অন্যান্য সংশ্লিষ্ট আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বদ্ধপরিকর। এ বিষয়ে মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে।
এবার বাংলাদেশ প্রথম দফায় থেকে ৫৭ হাজার ৫৮৫ জনকে হজে যাওয়ার সুযোগ দেয় সৌদি সরকার। জুলাইয়ে দ্বিতীয় দফায় অতিরিক্ত ২ হাজার ৪১৫ জন পাঠানোর কোটা মঞ্জুর করে দেশটি।
জামান / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী