দেড় ঘণ্টা দেরিতে ছাড়ল ঈদযাত্রার প্রথম ট্রেন
ঈদযাত্রার প্রথম ট্রেন ছেড়ে গেছে আজ। তবে প্রথম দিনের প্রথম ট্রেনটি ছাড়েনি নির্ধারিত সময়ে। ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬টায় কমলাপুর থেকে ছাড়ার কথা থাকলেও সেটি ছাড়ে দেড় ঘণ্টা পর সকাল ৭টা ৩০ মিনিটে। ট্রেনটি কমলাপুর আসে সকাল ৬টা ২০ মিনিটে।
কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. আফছার উদ্দিন জানান, ট্রেনগুলো দেরি করে আসায় দেরি করে ছেড়েছে। দেরি কেন করল, তা বলতে পারব না।
সরেজমিন দেখা যায়, মঙ্গলবার (৫ জুলাই) সকাল ৮টার আগে প্লাটফর্মগুলো ছিল অনেকটাই ফাঁকা। স্টেশনের চিত্র দেখে মনে হয়েছে, এটা ঈদযাত্রা নয়, স্বাভাবিক কোনো দিন। ঈদযাত্রার প্রথম দিনে কর্মব্যস্ত মানুষ ও শিক্ষার্থীদের বাড়ি যেতে দেখা গেছে।
নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ১ ঘণ্টা দেরিতে কমলাপুর রেলস্টেশন ছেড়ে যায়।
জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারগামী তিস্তা এক্সপ্রেস সাড়ে ৭টায় ছাড়ার কথা থাকলেও এটি স্টেশন ছেড়ে গেছে ৮টার পরে।
এদিকে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শেষদিনের মতো ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ। আজ লাইনে গত কয়েক দিনের তুলনায় মানুষ কিছুটা কম থাকলেও ভিড় রয়েছে।
অন্য দিনগুলোর মতো শেষদিনের অগ্রিম টিকিট নিতে সাধারণ মানুষ লাইনে দাঁড়িয়েছেন গতকাল বিকেল ও রাতে। অনেকে রোববার (৩ জুলাই) লাইন দিয়ে টিকিট না পেয়ে গতকাল আবার লাইন ধরেছেন। আজ টিকিট পেয়েছেন।
জামান / জামান
বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ
২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি
শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক
রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ২ বাংলাদেশির পরিচয় জানালো সরকার
ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি
দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল
সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির
সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে
গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ
দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি
ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই
ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী