ঢাকা মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

অধিকাংশ ট্রেন সময়মতো ছেড়ে যাওয়ায় খুশি ঘরমুখী মানুষ 


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৭-২০২২ দুপুর ১০:২৫

ঈদযাত্রার দ্বিতীয় দিনে কমলাপুর স্টেশন থেকে সময়মতো ছেড়ে যাচ্ছে অধিকাংশ ট্রেন। সময়মতো ট্রেন ছাড়ায় ঘরমুখী যাত্রীরাও খুশি। তবে সকালে রংপুর এক্সপ্রেস নির্ধারিত সময় থেকে ৫০ মিনিট বিলম্বে ছাড়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। বুধবার (৬ জুলাই) সকালে কমলাপুর স্টেশনে এমন চিত্র দেখা গেছে।

সকাল সাড়ে ৮টা পর্যন্ত রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস, নীলসাগর, মহানগর প্রভাতী ও তিস্তা এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। ছাড়ার অপেক্ষায় রয়েছে সুন্দরবন এক্সপ্রেস, মহুয়া কমিউটার ও কর্ণফুলী কমিউটার।

এদিকে ঈদযাত্রার প্রথম দিন মঙ্গলবার (৫ জুলাই) রংপুর এক্সপ্রেস, নীল সাগর এক্সপ্রেস, ধূমকেতু ও সুন্দরবন এক্সপ্রেস কিছুটা বিলম্বে আসায় ছাড়তেও দেরি হয় বলে কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার জানিয়েছেন।

তিনি জানান, সব ধরনের প্রস্তুতি নিয়েই আমরা ঈদযাত্রা শুরু করেছি। চেষ্টা করছি ট্রেনগুলো যেন সময়মতো স্টেশন ছেড়ে যায়।

সুন্দরবন এক্সপ্রেসের এক যাত্রী জানান, অনেক যুদ্ধ করে টিকিট পেয়েছি। আজ গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি। সবচেয়ে ভালো লাগার বিষয় হলো- ট্রেন সময়মতো ছাড়ছে।

একই কথা জানালেন মহুয়া কমিউটার ট্রেনের এক নারী যাত্রী। তিনি জানান, কমিউটার ট্রেন কখনো শিডিউল বিপর্যয়ে পড়েনি। আমরা দিনের টিকিট দিনেই পাই, আমাদের যাত্রাও সুখকর হয়। ভোগান্তি ছাড়া বাড়ি যেতে পারা ঈদের আনন্দ বাড়িয়ে দেয়।

গত শুক্রবার (১ জুলাই) থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ১ জুলাই দেয়া হয় ৫ জুলাইয়ের টিকিট, ২ জুলাই দেয়া হয় ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই দেয়া হয় ৭ জুলাইয়ের টিকিট, ৪ জুলাই দেয়া হয় ৮ জুলাইয়ের টিকিট এবং ৫ জুলাই দেয়া হয় ৯ জুলাইয়ের ট্রেনের অগ্রিম টিকিট।

তবে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার (৭ জুলাই) থেকে। ওই দিন দেয়া হবে ১১ জুলাইয়ের টিকিট। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাই ১৩ তারিখের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। এছাড়া ঈদের পরদিন ১১ জুলাই সীমিত কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। তবে ১২ জুলাই থেকে সব ট্রেন চলাচল করবে।

জামান / জামান

এদেশের মানুষ কখনো স্বৈরাচারকে সমর্থন করেনি: স্পিকার

ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩

দোকানে মাংস বিক্রি করতে হলে ‘পরীক্ষিত’ সিল থাকতে হবে : ডিএসসিসি প্রশাসক

রোজার পর এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী

স্থানীয় নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে আজ

২৪ লাখ ডলারের চিকিৎসা সরঞ্জাম দিলো যুক্তরাষ্ট্র

স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

বাংলাদেশে ২ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তুতি নিচ্ছে মালয়েশিয়া

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু

ব্যাগ ধরে টান ছিনতাইকারীর, রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

জুলাই অভ্যুত্থানে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকবে সরকার : প্রধানমন্ত্রী

বঙ্গোপসাগরে লঘুচাপ, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু, আক্রান্ত ১১৮০