ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

পশুবাহী ‘ক্যাটল স্পেশাল ট্রেন’ চালু হচ্ছে আজ


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৬-৭-২০২২ দুপুর ১০:৫০

আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে খামারিদের ভোগান্তি কমাতে ও স্বল্প খরচে পশুবাহী ক্যাটল স্পেশাল ট্রেন চালু হচ্ছে আজ বুধবার (৬ জুলাই) থেকে। আজ বিকেল সাড়ে ৪টায় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসবে ট্রেনটি। পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এরপর কাঁকনহাট, রাজশাহী, চাটমোহর, উল্লাপাড়া, বঙ্গবন্ধুর সেতু (পশ্চিম), জয়দেবপুর, টঙ্গী হয়ে বৃহস্পতিবার (৭ জুলাই) ভোরে ঢাকার তেজগাঁও পৌঁছবে ট্রেনটি। বুধ, বৃহস্পতি ও শুক্রবার বিশেষ এ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ের কর্তৃপক্ষ। তবে প্রয়োজনে তা বাড়ানো হতে পারে।

এই ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় একটি গরু আনতে খরচ পড়বে ৫৯১ টাকা ৪০ পয়সা। চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত প্রতি ওয়াগনের ভাড়া ১১ হাজার ৮৯০ টাকা। একটি ওয়াগনে ২০টি করে পশু বহন করা যাবে। একটি ক্যাটল ট্রেনে তিন শতাধিক পশু পরিবহন করা যাবে।

অসীম কুমার তালুকদার জানান, কোরবানির ঈদের আগে ট্রাকে গরু নিয়ে ঢাকা যেতে সময় লাগে প্রায় ২০-২২ ঘণ্টা। এতে অনেক সময় গরু অসুস্থ হয়ে পড়ে। এ চিন্তা থেকেই ক্যাটল স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। এ ট্রেনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকা পৌঁছতে সময় লাগবে মাত্র ১২ ঘণ্টা। নির্ধারিত সময়ে ট্রেনগুলো ঢাকায় পৌঁছবে। পশুর সঙ্গে পরিচর্যাকারী একই ওয়াগনে ভ্রমণ করতে পারবেন, সে ব্যবস্থাও রাখা হয়েছে।

জামান / জামান

রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন সবই দেখা যাবে

একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় হবে প্রায় ৯ হাজার ৩৩৪ কোটি টাকা

কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয়

পাঁচ মাস পর পুনর্গঠিত দুদক, চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা

তারা ‘ফ্যাসিস্টের দালাল সাংবাদিক’ হিসেবে কারাগারে আছে: তথ্যমন্ত্রী

চট্টগ্রামে বকেয়া বেতনের দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ

মহাসড়কে শিগগিরই নামানো হচ্ছে অত্যাধুনিক ৬০টি বেসিক লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

পিএসসি চেয়ারম্যানের পদত্যাগের সিদ্ধান্ত, জানা গেল কারণ

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই : প্রধানমন্ত্রী

মাদকের ব্যাপারে জিরো টলারেন্স, গডফাদারদের ধরার চেষ্টা চলছে