এই ছুটিতেও যাদের ঈদ নেই
মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা উপলক্ষে ৩ জুলাই থেকে শুরু হওয়া বন্ধ আগামী ১৮ জুলাই পর্যন্ত একাডেমিক কার্যক্রম এবং ১৬ জুলাই পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ( কুবি) প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে। এই দীর্ঘ বন্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী সকলেই ছুটিতে আছেন। তবে এই বন্ধেও ছুটি নেই যাদের তারা হলেন বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কাজে নিয়োজিত নিরাপত্তা কর্মীরা। সবার ঈদ থাকলেও তাদের ঈদ নেই। শিফট মেনে কাজ করে যাচ্ছেন তারা।
খোঁজ নিয়ে জানা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২৩ নিরাপত্তা কর্মী এবং আউটসোর্সিংয়ে আসা আনসারদের মধ্য থেকে ৮ জন এই বন্ধে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কাজে নিযুক্ত রয়েছেন।
আনসারের এসিস্ট্যান্ট কমান্ডার মো: বাচ্চু মিয়া বলেন, এটা আমাদের দায়িত্ব। দায়িত্ব তো পালন করতে হবে। প্রতি ঈদেই আমাদের মধ্য থেকে কয়েকজনের ডিউটি থাকে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বলেন, প্রতি ঈদে কাউকে না কাউকে দায়িত্ব পালন করতে হয়। এক ঈদে যারা দায়িত্ব পালন করেছে পরের ঈদে আবার তারা দায়িত্ব পালন করে না। সকলেই চায় পরিবারের সাথে ঈদ করতে কিন্তু দায়িত্বের কাছে অনেক কিছু ছেড়ে দিতে হয়।
এমএসএম / এমএসএম
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied