ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

ঈদযাত্রা : ট্রেনের শিডিউল বিপর্যয়, ভোগান্তিতে যাত্রীরা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৭-২০২২ দুপুর ১১:১৫

ট্রেনে ঈদযাত্রার চতুর্থ দিনে আজ মুক্রবার (৮ জুলাই) রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে। প্লাটফর্মে ঢুকতেই দেখা যায় মানুষের দীর্ঘ সারি। স্টেশনের প্রবেশপথেও যাত্রীদের গাদাগাদি। তবে করোনাকালীন স্বাস্থ্যবিধি নিশ্চিত করার বালাই চোখে পড়েনি কোথাও। এ বিষয়ে স্টেশন কর্তৃপক্ষও নির্লিপ্ত।

ঈদুল আজহা উপলক্ষে গত মঙ্গলবার (৫ জুলাই) ট্রেনের যাত্রা শুরু হয়। প্রথম দুদিন কোনো শিডিউল বিপর্যয় না থাকলেও গতকাল বৃহস্পতিবার কিছু ট্রেন বিলম্বে ছেড়েছে। তবে আজ (শুক্রবার) সকাল থেকে শিডিউল বিপর্যয়ে বেশ ভোগান্তি পোহাতে হচ্ছে ঈদযাত্রীদের। অধিকাংশ ট্রেনই নির্ধারিত সময়ের দেড়-দুই ঘণ্টা পর স্টেশন ছেড়ে যাচ্ছে।

আজ সকালে সরেজমিন কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে, ৯টা পর্যন্ত ছেড়ে যায়নি সকাল ৬টা ৪০ মিনিটের নীলসাগর এক্সপেস, সকাল ৭টার ধূমকেতু এক্সপেস এবং ৮টা ১৫ মিনিটের সুন্দরবন এক্সপেস। উত্তরবঙ্গগামী নীলসাগর এক্সপ্রেসের প্রচুর যাত্রী সকাল থেকে ট্রেন ছাড়ার অপেক্ষায় রয়েছেন। খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস সকাল ৬টা ২০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ৯টায়ও তা স্টেশন ছাড়েনি। প্রায় ৪ ঘণ্টা পিছিয়েছে এর যাত্রা।

এছাড়াও সকালে কর্ণফুলী কমিউটার ও রংপুর এক্সপ্রেসসহ আরো বেশ কয়েকটি ট্রেন শিডিউল বিপর্যয়ে পড়েছে। এসব ট্রেন ছেড়ে যেতে বিলম্ব হবে বলে জানিয়েছে রেলওয়ে সূত্র।

এদিকে, ট্রেনের শিডিউল বিপর্যয়ের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন ঘরমুখো মানুষ। প্লাটফর্মে পরিবার-পরিজন ও মালপত্র নিয়ে ট্রেনের জন্য অপেক্ষা করছেন অনেকে।

আসন্ন ঈদ উপলক্ষে গত ১ জুলাই থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়। ১ জুলাই দেয়া হয় রেলের ৫ জুলাইযের ট্রেনের টিকিট, ২ জুলাই ৬ জুলাইয়ের, ৩ জুলাই ৭ জুলাইয়ের, ৪ জুলাই ৮ জুলাইয়ের এবং ৫ জুলাই দেয়া হয় ৯ জুলাইয়ের ট্রেনের টিকিট।

ঈদযাত্রার ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল বৃহস্পতিবার (৭ জুলাই)। প্রথম দিন বিক্রি হয় ১১ জুলাইয়ের ফিরতি টিকিট। আজ (৮ জুলাই) দেয়া হবে ১২ জুলাইয়ের টিকিট। এরপর ৯ জুলাই ১৩ জুলাইয়ের, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। এরমধ্যে ১০ জুলাই ঈদ হলে ১১ জুলাই সীমিত পরিসরে কয়েকটি আন্তঃনগর ট্রেন চলাচল করবে। তবে ১২ জুলাই থেকে সব ট্রেন নিয়মিত চলাচল করবে।

জামান / জামান

বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের টেকসই প্রত্যাবাসনে বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ

২০ নন-ক্যাডার সহকারী সচিবকে পদোন্নতি

শাহজালালে পৌনে তিন কোটি টাকার ডায়মন্ড, প্লাটিনাম-স্বর্ণালংকার আটক

রিয়াদ বিমানবন্দ‌রে হামলায় নিহত ২ বাংলা‌দে‌শির প‌রিচয় জানালো সরকার

ইউপি ভোট নিয়ে সোমবার বৈঠকে বসছে ইসি

দুর্গাপূজায় চলবে তিন জোড়া বিশেষ ট্রেন, পাঁচ ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

সমাজসেবায় বিত্তবানদের আরও এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতির

সেবার মান বাড়ানো গেলে চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার প্রবণতা কমবে

গ্রামীণ সড়ক নির্মাণে ওয়ারেন্টি ও দুর্নীতি তদন্তের সুপারিশ

দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে : আইজিপি

ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছাড়াল, আক্রান্ত লাখ ছুঁইছুঁই

ছাত্রদলের সাবেক কর্মী খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন