ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

পদ্মা সেতুতে ২৪ ঘণ্টায়  ৩ কোটি সাড়ে ১৬ লাখ টাকা টোল আদায়


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৮-৭-২০২২ দুপুর ৪:১৬

পদ্মা সেতুতে গত ২৪ ঘণ্টায় ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা টোল আদায় হয়েছে। এই সময়ের মধ্যে সেতু দিয়ে চলাচল করেছে ২২ হাজার ৭০৩টি যানবাহন।  শুক্রবার (৮ জুলাই) দুপুরে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী মো. আবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, পদ্মা সেতু দিয়ে নিরবচ্ছিন্নভাবে যানবাহন চলাচল করছে। গতকাল বৃহস্পতিবার (৭ জুলাই) সেতু দিয়ে গাড়ি চলাচল করেছে ২২ হাজার ৭০৩টি। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ১৬ লাখ ৫১ হাজার ৬৫০ টাকা।

পদ্মা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, জাজিরা প্রান্তে কোনো যানবাহনের চাপ নেই। তবে মাওয়া প্রান্তে বেলা ১১টার পর কিছুটা চাপ তৈরি হয়েছে। 

গত ২৬ জুন পদ্মা সেতু যানবাহন চলাচলের জন্য খুলে দেয়ার পর ২৪ ঘণ্টায় ২ কোটি ৯ লাখ ৪০ হাজার ৩০০ টাকা টোল আদায় হয়েছিল। এ সময় পদ্মা সেতু দিয়ে ৫১ হাজার ৩১৬টি যানবাহন পারাপার হয়েছিল। এরপর গত ২ জুলাই পদ্মা সেতুতে ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় করা হয়। এটিই  পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায়। ওই দিন সেতু দিয়ে গাড়ি চলাচল করে ২৬ হাজার ৩৯৮টি। 

জামান / জামান

দেশজুড়ে বাজারে অভিযান, ১১৬ প্রতিষ্ঠানকে প্রায় ১১ লাখ টাকা জরিমানা

ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার

রোহিঙ্গা সংকট নিয়ে বক্তব্যে কাজ হ‌বে না, দরকার পদক্ষেপ

নদী শাসনে আধুনিক প্রযুক্তি ও গবেষণালব্ধ অভিজ্ঞতা কাজে লাগানোর তাগিদ

মিরপুর-১০ মেট্রো স্টেশনে ভাসমান দোকান উচ্ছেদ

ফ্রান্সের সঙ্গে উন্নয়ন সহযোগিতা আরও জোরদার করতে চায় বাংলাদেশ

বাংলাদেশ-ইইউর এফটিএ দ্রুত করার তাগিদ জার্মান রাষ্ট্রদূতের

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

প্রতিটি বড় বিনিয়োগে জলবায়ু ঝুঁকি বিবেচনার আহ্বান পরিবেশমন্ত্রীর

নারী ক্রীড়াবিদদের নিরাপত্তায় ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের সুপারিশ

বাংলাদেশে তৈরি প্রবাসীদের ভোটিং মডেলে আকৃষ্ট নেপাল

দরিদ্র-সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা কার্যক্রম বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই করা হচ্ছে